রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে চলাচলকারী অধিকাংশ লঞ্চ অনেক পুরোনো। অদক্ষ চালকের কারণে মাঝেমধ্যে এভাবে একটি আরেকটির সঙ্গে ধাক্কা লাগে। শনিবার পাটুরিয়া থেকে আসা অনিকা-২ নামের লঞ্চটি দৌলতদিয়া ঘাটে ভেড়ানোর সময় কয়েকবার একাধিক লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী। ২৫ ডিসেম্বর, শনিবার সকালেছবি: এম রাশেদুল হক