ভিজিএফ কার্ডধারীরা সকাল থেকে চালের জন্য লাইনে দাঁড়িয়ে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ছবিটি তোলা হয়। ২৭ এপ্রিলছবি: শফিকুল ইসলাম
২ / ১২
বৈশাখে বেড়েছে তাপমাত্রা। প্রখর রোদ আর অসহনীয় গরমে ক্লান্ত রিকশাচালক ঘুমিয়ে পড়েছেন রিকশায়। সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে তোলা। ২৭ এপ্রিলছবি: আনিস মাহমুদ
৩ / ১২
ঈদ ঘনিয়ে আসায় নতুন পোশাক কিনতে দোকানে ভিড় করেছেন ক্রেতারা। রাঙামাটি শহরের বনরূপা কাটা পাহাড় মার্কেট। ২৭ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কের আরেফিন নগর এলাকায় চট্টগ্রামমুখী একটি বাস বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে বিদ্যুতের খুঁটিটি সড়কে উপড়ে পড়ে। ২৭ এপ্রিলছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৬ / ১২
প্রচণ্ড গরম পড়েছে। এতে শিলাবৃষ্টির আশঙ্কায় চাষিরা পাকা ও আধা পাকা ধান কেটে ফেলেছেন। এখন মাড়াই শেষে ঢালাই বাতাস দিয়ে চিটাধান পরিষ্কার করা হচ্ছে। বোধিপুর, রাঙামাটি, ২৭ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১২
ঈদের আর বেশি দেরি নেই। তাই পরিবারের সবার ব্যবহৃত পোশাক-আশাক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বাড়ির গৃহিণীরা। দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার পদ্মা নদী। গোয়ালন্দ, রাজবাড়ী। ২৭ এপ্রিলছবি: এম রাশেদুল হক
৮ / ১২
বাঁশ-বেতের ঝুড়ি বানিয়ে বাজারে বিক্রি করতে এনেছেন এক বিক্রেতা। স্থানীয় কৃষকেরা সবজি পরিবহনের কাজে ব্যবহার করেন এসব ঝুড়ি। মিরসরাইয়ের দারোগারহাট বাজার থেকে তোলা। ২৭ এপ্রিলছবি: ইকবাল হোসেন
৯ / ১২
ঈদ সামনে রেখে যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট চলছে। ধীতপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ এপ্রিলছবি: আবদুর রহমান ঢালী
১০ / ১২
এখন খাল-বিল, নদী-নালা প্রায় শুকনা। শৌখিন মাছশিকারিরা জাল নিয়ে নেমে পড়েছেন মাছ শিকারে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা চাঁদপুর ব্রিজ এলাকা থেকে তোলা। ২৬ এপ্রিলছবি: এম সাদেক
১১ / ১২
কাপড় কেনাকাটা প্রায় শেষ। এখন চলছে পোশাকের সঙ্গে মিলিয়ে চুড়ি, লিপস্টিক ও ইমিটেশনের গয়না কেনা। কুমিল্লা নগরের হিলটন টাওয়ার। ২৭ এপ্রিলছবি: এম সাদেক
১২ / ১২
বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকাবাসী প্রতিবাদস্বরূপ কলাবাগান তেঁতুলতলা মাঠে থানার নির্মাণকাজ বন্ধের দাবিতে মাঠের সীমানায় বিভিন্ন গাছ রোপণ করেন। ২৭ এপ্রিলছবি: সাজিদ হোসেন