মৌলভীবাজারের মনু নদে চিলের ঝাঁকের ওড়াউড়ি। মৌলভীবাজার, ৬ এপ্রিলছবি: প্রথম আলো
২ / ১১
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের ৯১তম জন্মবার্ষিকী ছিল বুধবার। এ উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্যরা। হেমসাগর লেন, গোপালপুর, পাবনা, ৬ এপ্রিলছবি: হাসান মাহমুদ
৩ / ১১
দেশের বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা পাবনার সুজানগরে এ বছরও ভালো ফলন হয়েছে। মাঠে মাঠে পেঁয়াজ তোলার ধুম পড়েছে। সুজানগর, পাবনা, ৬ এপ্রিলছবি: হাসান মাহমুদ
৪ / ১১
জলাশয়ে পানি বাড়তে থাকায় মাছ ধরার জালের চাহিদা বাড়ছে। আকারভেদে এসব জাল ৫০০ থেকে ৬০০০ টাকায় বিক্রি হচ্ছে। লালবাগ হাট, রংপুর, ৬ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৫ / ১১
বিস্তীর্ণ মাঠে আমন ধানের চারা রোপণ করা হয়েছে। ধানের ছড়ি সবল করে তুলতে ও পোকামাকড় দমনে ধানখেতে ভিটামিন এবং কীটনাশক ছিটাচ্ছেন কৃষকেরা। তাম্বুলখানা, সদর উপজেলা, ফরিদপুর, ৬ এপ্রিলছবি: আলীমুজ্জামান
৬ / ১১
বিদ্যালয়ে ছুটির ঘণ্টা বেজে গেছে। বাড়ি ফেরার পথে ধানখেতের সেচযন্ত্রের পানিতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। তাম্বুলখানা, সদর উপজেলা, ফরিদপুর, ৬ এপ্রিলছবি: আলীমুজ্জামান
৭ / ১১
শৌচাগার তৈরিতে একসময় মাটির রিং ব্যবহার করা হলেও এখন তেমন চলে না। সিমেন্টের রিং বেশি চলে। তবে এখনো পালপাড়ায় তৈরি হচ্ছে মাটির রিং। প্রতিটি রিং বিক্রি হয় ৬০ থেকে ৬৫ টাকা করে। গিলাতলা পালপাড়া, ফুলতলা উপজেলা, খুলনা, ৬ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
৮ / ১১
কুমিল্লার ধর্মসাগর দিঘির পানি কমে যাওয়ায় প্লাস্টিকের স্তূপ দেখা যাচ্ছে। দিঘির পাশে বসে আড্ডা দেওয়ার সময় এসব প্লাস্টিক বর্জ্য দিঘির পানিতে ফেলেছেন দর্শনার্থীরা। ধর্মসাগর দিঘি, কুমিল্লা, ৬ এপ্রিলছবি: এম সাদেক
ডালে বসে আছে এক জোড়া কাঠশালিক। বানরগাতি, খুলনা, ৬ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১১ / ১১
পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার জন্য নানা প্রস্তুতি সেরে নিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৬ এপ্রিলছবি: সৌরভ দাশ