এক ঝলক (১২ সেপ্টেম্বর, ২০২১)

১ / ৯
সুলভ মূল্যের পণ্যের জন্য লাইনে দাঁড়িয়েছেন মানুষ। মোহাম্মদপুর, ঢাকা, ১২ সেপ্টেম্বর
ছবি: জাহিদুল করিম
২ / ৯
স্কুলে শিক্ষার্থীদের বরণ করা হয়েছে ফুল আর চকলেট দিয়ে। রোটারী স্কুল, খুলনা, ১২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ৯
করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল থেকে বাড়িতে ফিরতে গিয়ে যানজটে বিপাকে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। সায়েন্স ল্যাবরেটরি মোড়, ঢাকা, ১২ সেপ্টেম্বর
ছবি: জাহিদুল করিম
৪ / ৯
সাঁকো পার হয়ে শিক্ষার্থীরা স্কুল ভবনে ছুটছে। বন্যায় স্কুলের চারপাশ ডুবে গেলে এই সাঁকো বানান স্কুলের অভিভাবকেরা। ভাউমান টালাবহ মডেল হাইস্কুল, কালিয়াকৈর, গাজীপুর, ১২ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন
৫ / ৯
‘হাসেম ফুডসে ঝলসানো প্রাণ’ শীর্ষক প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শক। দৃক গ্যালারি, ঢাকা, ১২ সেপ্টেম্বর
ছবি: জাহিদুল করিম
৬ / ৯
বাংলাদেশ ব্যাংকের সীমানাদেয়াল ভেঙে আহত হয় সাতজন। চট্টগ্রাম, ১২ সেপ্টেম্বর
ছবি: প্রণব বল
৭ / ৯
বন্যার কারণে বিদ্যালয়ের চারপাশেই পানি। তাই বিদ্যালয় থেকে কলাগাছের ভেলায় চড়ে বাড়িতে ফিরছে শিক্ষার্থীরা। ইউসুফ মাতব্বরের ডাঙ্গী, নর্থ চ্যানেল ইউনিয়ন, ফরিদপুর, ১২ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
৮ / ৯
ছুটির পর নটর ডেম কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ। আরামবাগ, ঢাকা, ১২ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
৯ / ৯
সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে সকালে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করানো হলেও ছুটির সময় তা মানতে পারেনি অনেক স্কুল। এ সময় অভিভাবক ও শিক্ষার্থীদের গেটের মধ্যে গাদাগাদি করতে দেখা যায়। কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম, ১২ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ