রাজশাহীতে বিনা পয়সার বইমেলা ‘পুস্তক পথে’ দর্শনার্থীরা বই দেখছেন। শ্রীরামপুর এলাকা, রাজশাহী, ২১ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
২ / ১৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ঢাকা, ২১ ফেব্রুয়ারিছবি: সাজিদ হোসেন
৩ / ১৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সাধারণ মানুষ। ঢাকা, ২১ ফেব্রুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১৭
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে এক নারী। সিলেট, ২১ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
৫ / ১৭
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে প্রথম প্রহর থেকেই শহীদ মিনারে ভিড় করে নানা বয়সী মানুষ। ফাল্গুনে হঠাৎ কুয়াশার চাদরে মোড়ানো সকালেও শহীদ মিনার সেজে যায় ফুলে ফুলে। কেন্দ্রীয় শহীদ মিনার, পাবনা, ২১ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
৬ / ১৭
বাবার মোটরসাইকেলে ফুল নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাচ্ছে এক শিশু। কুমিল্লা, ২১ ফেব্রুয়ারি।ছবি: এম সাদেক
৭ / ১৭
বসন্তের আগমনে বিদায় নিতে চলেছে শীত। রোববার বিকেলে হঠাৎ বৃষ্টির পর সোমবার সকাল থেকে প্রকৃতি আবার ঢেকে ছিল কুয়াশার চাদরে। এর মধ্যে হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। নুরপুর, ঈশ্বরদী সড়ক, পাবনা, ২০ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রভাতফেরি। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী, ২১ ফেব্রুয়ারিছবি: আনোয়ার হোসেন
১০ / ১৭
শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল আর পতাকা নিয়ে বাবার কোলে শহীদ মিনারে শিশু ঐশী। কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট, ২১ ফেব্রুয়ারি।ছবি: আনিস মাহমুদ
১১ / ১৭
ইট ও কাদামাটি দিয়ে তিন দিন ধরে নিজেরাই পরিশ্রম করে গড়ে তোলে শহীদ মিনার। সোমবার সেই শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল কোমলমতি শিশুরা। কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনের মহিষারকান্দি স্কুল ও ঈদগাহর পাশে নির্মাণ করা হয় এ মাটির শহীদ মিনার। ২১ ফেব্রুয়ারিছবি: তাফসিলুল আজিজ
১২ / ১৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরি বের করা হয়। ব্রাহ্মসমাজ, ফরিদপুর সড়ক, ২১ ফেব্রুয়ারি।ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৭
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। বৈটপুর এলাকা, বাগেরহাট, ২১ ফেব্রুয়ারিছবি: ইনজামামুল হক
১৪ / ১৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সাইকেল শোভাযাত্রা। গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা, ২১ ফেব্রুয়ারিছবি: আবদুর রহমান ঢালী
১৫ / ১৭
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুপুর গড়িয়ে বিকেল হতেই ভিড় বাড়তে থাকে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। সোহরাওয়ার্দী উদ্যান অংশে সন্ধ্যার কাছাকাছি সময়ে যেন জনসমুদ্রে পরিণত হয়। ঢাকা, ২১ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
১৬ / ১৭
অমর একুশে কবিতা পাঠ করছেন বোধন আবৃত্তি সংগঠনের এক সদস্য। শাহ আমানত মার্কেট, চট্টগ্রাম নগর, ২১ ফেব্রুয়ারিছবি: জুয়েল শীল
১৭ / ১৭
ধর্ষণ বন্ধের দাবি জানিয়ে দেয়াললিখন করছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এক কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ২১ ফেব্রুয়ারিছবি: জাহিদুল করিম