রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় নিহত শিক্ষার্থী মাহবুব হাবিবের মরদেহ শহীদ মিনার মুক্তমঞ্চে নেওয়া হলে সবাই কান্নায় ভেঙে পড়েন। ২ ফেব্রুয়ারিছবি: তাপস কুমার সরকার
২ / ১২
শীতের সকালে কাজের জন্য অপেক্ষায় কয়েক দিনমজুর। তাকিয়ে থাকছেন মানুষের দিকে। কাজ করলেই জুটবে মজুরি, চলবে সংসারের খরচ। বেতপট্টি, রংপুর, ২ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
৩ / ১২
চলছে বরই মৌসুম। রংপুরের আশপাশের এলাকায় অনেকে নানা জাতের বরই চাষ করেন। ফলনও বেশ ভালো। চাষিরা বরইয়ের পসরা নিয়ে বসেছেন বিক্রি করতে। নগরের সিটি বাজারের সামনে গড়ে উঠেছে অস্থায়ী পাইকারি বাজার। সিটি বাজার, রংপুর, ২ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
৪ / ১২
ধানের বীজতলা থেকে চারা তুলছেন কিষানিরা। পাবলাখালী বিল, দীঘিনালা, খাগড়াছড়ি, ২ ফেব্রুয়ারিছবি: পলাশ বড়ুয়া
৫ / ১২
এক প্রভাবশালীর বাসার বেসমেন্ট তৈরির সামগ্রী, পাথর–বালু ফেলে রাস্তার প্রায় পুরোটা দখল করে রাখা হয়েছে। মানুষ ও যানবাহন চলাচল করছে ফুটপাত ধরে। ১৫ নম্বর ওয়ার্ড মাসকান্দা, ময়মনসিংহ, ২ ফেব্রুয়ারিছবি: আনোয়ার হোসেন
৬ / ১২
ঝিরঝির হিমেল হাওয়া বইছে। কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। মাঘের শেষ প্রান্তে এসেও তীব্র শীত অনুভূত হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে। নিজাম নগর ময়মনসিংহ, ২ ফেব্রুয়ারিছবি: আনোয়ার হোসেন
৭ / ১২
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত কোভিড-১৯ ভ্রাম্যমাণ টিকাকেন্দ্রের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ টিকা নিতে ভিড় করেছেন। শহীদ জিয়া হল প্রাঙ্গণ, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২ ফেব্রুয়ারিছবি: দিনার মাহমুদ
৮ / ১২
দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড়কাঁপানো শীতে কাবু হয়ে পড়েছে এই জনপদের মানুষ। তীব্র শীতকে উপেক্ষা করে সকাল সকাল পাইকারি বাজারে বিক্রির উদ্দেশ্যে শীতের সবজি পানিতে ধুয়ে নিচ্ছেন কৃষকেরা। তুলারডাঙ্গা, পঞ্চগড়, ২ ফেব্রুয়ারিছবি: রাজিউর রহমান
৯ / ১২
টানা ২৫ দিন তামাবিল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ রাখার পর গতকাল মঙ্গলবার চালু করা হয়েছে। পাথরবোঝাই ট্রাক বন্দর দিয়ে প্রবেশ করছে। ২ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
১০ / ১২
মাঠে চরাতে মালিক বেঁধে রেখে গেছে গরু দুটিকে। কিন্তু তারা করছে লড়াই। দেয়াড়া, দিঘলিয়া উপজেলা, খুলনা, ২ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১১ / ১২
পাহাড়ে আনারসের ফলন ভালো হয়েছে। বাগানিরা পাহাড় থেকে ডিঙিতে ভরে বিক্রি করতে এসেছেন রাঙামাটি শহরে। বনরুপা সমতা ঘাট, রাঙামাটি, ২ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১২
করোনার অমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় সাপ্তাহিক হাটে পণ্য বেচাকেনা করতে আসা পাহাড়ি নারীরা স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক পরে আছেন। কলেজ গেট, রাঙামাটি, ২ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা