যত রেকর্ড উপহার পেল বাংলাদেশ

দেশের মাটিতে টানা সাতটি টি–টোয়েন্টি জিতেছে বাংলাদেশছবি: প্রথম আলো

আটবারের চেষ্টায় এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতল বাংলাদেশ। ২০১১ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা দুটি সিরিজেই অবশ্য অপরাজিত বাংলাদেশ। চলতি সিরিজের আগে ২০১৭ সালে টেস্ট সিরিজ ড্র করেছিল বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ও সব মিলিয়ে পঞ্চমবার একাধিক ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ জিতল বাংলাদেশ।

বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়

* সিরিজ চলছে

টি-টোয়েন্টিতে এই প্রথম টানা চার ম্যাচ জিতল বাংলাদেশ।

দেশের মাটিতে খেলা সর্বশেষ সাতটি টি-টোয়েন্টিই জিতেছে বাংলাদেশ। দেশের মাটিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশ সর্বশেষ হেরেছে ২০১৯ সালে ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে।

১২৭

টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে ম্যাচ জিতল বাংলাদেশ। আগের রেকর্ডটা চলতি সিরিজের প্রথম ম্যাচেই গড়েছে বাংলাদেশ। সেই ম্যাচে ১৩১ রান করেও জিতেছিল মাহমুদউল্লাহর দল।

হ্যাটট্রিকের পর নাথান এলিস
ছবি: প্রথম আলো

প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে হ্যাটট্রিক পেলেন অস্ট্রেলিয়ার নাথান এলিস।

৫২

৫২ বলে ফিফটি পেয়েছেন মাহমুদউল্লাহ। যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে মন্থরতম। পেছনে পড়ল ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শামসুর রহমানের ৪৭ বলের ফিফটি।

৪ ওভারে ৯ রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ৪ ওভার বোলিং করে এর চেয়ে কম রান দিয়েছেন শুধু একজন। ২০১৪ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ৮ রান দিয়েছিলেন মাহমুদউল্লাহ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের কিপটে বোলিং (৪ ওভার)