বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিজয়ের ভাষা জানে সেই রূপ

লেখে মানুষের গান

কবি ও নেতার মিলিত কণ্ঠে

ইতিহাস পেল প্রাণ

আকাশের আলো জলে পড়ে যেন

যেন তাঁর মুখ হাসে

বাতাসে উড়ছে মাটির গন্ধ

সবুজের প্রতিভাসে—

default-image

তিনি তো বন্ধু, বঙ্গবন্ধু

লালে-লালে লেখা নাম

বাংলাদেশের হৃদয়ের ছবি

পতাকায় রাখিলাম।

হাবীবুল্লাহ সিরাজী: কবি।

বিজয় দিবস-১৬ ডিসেম্বর থেকে আরও পড়ুন
মন্তব্য করুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন