নতুন বছরে চালডালে উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরে অনলাইনে প্রয়োজনীয় পণ্যের ফরমাশ দিতে হোম ডেলিভারি গ্রহণকারী ক্রেতাদের বিশেষ উপহারের ঘোষণা দিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম চালডাল ডটকম। নতুন বছরের অফার নামের এ কর্মসূচিতে প্রায় ৪০ লাখ টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ৩১ ডিসেম্বর থেকে চালডাল সাইট ও অ্যাপ প্ল্যাটফর্ম থেকে এ অফার চালু হয়েছে।
চালডালের হেড অব গ্রোথ ওমর শরীফ ইবনে হাই বলেন, তাঁদের উপহারের পণ্যগুলো সিস্টেম থেকে চক্রাকারে ধার্য হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে তথ্য দেওয়া হবে।
ওমর শরীফ বলেন, ২০১৩ সালে শুরু হয় চালডাল। সাড়ে ৫ হাজার পণ্য ক্রেতাদের সামনে এনেছে ই-কমার্স প্ল্যাটফর্ম। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ৯টি গুদামঘর রয়েছে। সেখান থেকে দ্রুত ক্রেতাদের বাসায় পণ্য পৌঁছাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি