বাংলা ১ম পত্র

বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
মংডুর পথে
৮. ফুঙ্গি শব্দের অর্থ কী?
ক. বৌদ্ধ পুরোহিত খ. হিন্দু সন্ন্যাসী
গ. খ্রিষ্টান পুরোহিত ঘ. পোশাকবিশেষ
সঠিক উত্তর: ক. বৌদ্ধ পুরোহিত
৯. ‘লাক্ষা’ শব্দের অর্থ কী?
ক. লাল বৃক্ষনির্যাস খ. সংখ্যাবিশেষ
গ. লাল রঙের মরিচ ঘ. জ্বালানি কাঠ
সঠিক উত্তর: ক. লাল বৃক্ষনির্যাস
১০. মিয়ানমার আমাদের দেশ থেকে কোন দিকে?
ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ
সঠিক উত্তর: ক. পূর্ব
১১. ‘মংডু’ মিয়ানমারের কোন সীমান্তের শহর?
ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ
সঠিক উত্তর: খ. পশ্চিম
১২. বর্মী (মিয়ানমার) ভাষা থেকে বাংলায় এসেছে—
ক. পুলিশ খ. শার্ট গ. লুঙ্গি ঘ. কাঁচি
সঠিক উত্তর: গ. লুঙ্গি
১৩. ‘মংডুর পথে’ কোন ধরনের রচনা?
ক. ভ্রমণকাহিনি খ. আত্মজীবনী গ. গল্প ঘ. উপন্যাস
সঠিক উত্তর: ক. ভ্রমণকাহিনি
১৪. ‘মংডু’ শহর মিয়ানমারের কোন সীমান্তে?
ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ
সঠিক উত্তর: খ. পশ্চিম
১৫. ‘মংডুর পথে’ রচনার আঙ্গিকে প্রধান চরিত্র—
ক. আলাওল খ. দৌলত কাজী গ. লেখক ঘ. ফুঙ্গি
সঠিক উত্তর: গ. লেখক।
১৬. ‘বৃষ্টি শিরীষ’ কী?
ক. গাছ খ. বৃষ্টির পানির ফোঁটা
গ. বৃষ্টি মাপার যন্ত্র ঘ. শিলাবৃষ্টি
সঠিক উত্তর: ক. গাছ
১৭. লেখক মংডুতে তখনো কী দেখেননি?
ক. প্যান্ট খ. লুঙ্গি গ. গেঞ্জি ঘ. শার্ট
সঠিক উত্তর: ক. প্যান্ট
১৮. ‘মংডুর পথে’ কোন-জাতীয় রচনা?
ক. প্রবন্ধ খ. নাটক গ. ভ্রমণকাহিনি ঘ. ছোটগল্প
সঠিক উত্তর: গ. ভ্রমণকাহিনি
১৯. ‘মংডুর পথে’ রচনাটি পাঠ করে শিক্ষার্থী জানবে—
ক. মিয়ানমারের অর্থনীতি সম্পর্কে
খ. মিয়ারমারের জীবনযাত্রা সম্পর্কে
গ. মিয়ানমারের সংস্কৃতির রূপ সম্পর্কে ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
২০. ‘বৌদ্ধ ভিক্ষু’ শব্দটির বর্মী রূপ কোনটি?
ক. চীবর খ. ফুঙ্গি গ. বঙ্গি ঘ. থামি
সঠিক উত্তর: খ. ফুঙ্গি
২১. মংডুতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করছে বাংলাদেশের—
ক. চট্টগ্রামের লোক খ. যশোরের লোক
গ. পাবনার লোক ঘ. বগুড়ার লোক
সঠিক উত্তর: ক. চট্টগ্রামের লোক
২২. ‘মংডুর পথে’ রচনার উৎস হিসেবে নিচের কোন নামটি গ্রহণযোগ্য?
ক. বিপ্রদাশ বড়ুয়া খ. হুমায়ুন আজাদ
গ. কামরুল হাসান ঘ. বুদ্ধদেব বসু
সঠিক উত্তর: ক. বিপ্রদাশ বড়ুয়া
২৩. কোন রচনাটির গ্রহণযোগ্যতা ভ্রমণকাহিনি হিসেবে?
ক. অতিথির স্মৃতি খ. মংডুর পথে
গ. সুখী মানুষ ঘ. পড়ে পাওয়া
সঠিক উত্তর: খ. মংডুর পথে
২৪. একসময় মংডু ছিল একটি স্বাধীন দেশের অংশ। সেই দেশটির নাম হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. মিয়ানমার খ. নেপাল গ. আরাকান ঘ. ভুটান
সঠিক উত্তর: গ. আরাকান
২৫. ‘দোকান’ শব্দটির উৎস নিচের কোনটি?
ক. আরবি ভাষার শব্দ খ. ফারসি ভাষার শব্দ
গ. বাংলা ভাষার শব্দ ঘ. সংস্কৃত ভাষার শব্দ
সঠিক উত্তর: খ. ফারসি ভাষার শব্দ
২৬. বিপ্রদাশ বড়ুয়া অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার পেয়েছেন—
ক. উপন্যাসের জন্য খ. নাটকের জন্য
গ. ছোট গল্পের জন্য ঘ. শিশুসাহিত্যের জন্য
সঠিক উত্তর: ঘ. শিশুসাহিত্যের জন্য
২৭. লেখক বিপ্রদাশ বড়ুয়া ‘মংডুর পথে’ প্রবন্ধে তুলে ধরতে চেয়েছেন মানুষের কোন বিষয়টিকে?
ক. সহজাত জীবনযাপন খ. ভ্রমণপিপাসা
গ. জীবনের অভিজ্ঞতা ঘ. দুর্দশার বাস্তব চিত্র
সঠিক উত্তর: ক. সহজাত জীবনযাপন।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামী সংখ্যায়
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা