৯ম ও ১০ম শ্রেণির পড়াশোনা
ফিন্যান্স ও ব্যাংকিং
অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং ২য় অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১। ব্যবসায়ের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য অর্থায়নের উত্কৃষ্ট উত্স কোনটি?
ক. দীর্ঘমেয়াদি উত্স
খ. স্বল্পমেয়াদি উত্স গ. ধারে ক্রয়
ঘ. শেয়ার বিক্রয়
উত্তর: খ. স্বল্পমেয়াদি উত্স।
২। মোট মুনাফা থেকে তহবিলের উত্স বাবদ খরচ বা ব্যয় ও কর বাদ দিলে কী পাওয়া যায়?
ক. মোট মুনাফা খ. পরিচালনা মুনাফা
গ. নিট মুনাফা ঘ. নিট সম্পদ
উত্তর: গ. নিট মুনাফা
৩। কোনটি সঠিক?
ক. মোট মুনাফা - অর্থায়ন খরচ ও কর = নিট মুনাফা
খ. নিট মুনাফা + মোট মুনাফা = অর্থায়ন খরচ
গ. মোট মুনাফা + অর্থায়ন খরচ + কর = নিট মুনাফা
ঘ. নিট মুনাফা + অর্থায়ন খরচ = মোট সম্পত্তি
উত্তর: ক. মোট মুনাফা - অর্থায়ন খরচ ও কর = নিট মুনাফা
৪। যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠানে অর্থসংস্থানের ক্ষেত্রে মূলত কয়টি উত্স থাকে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. অসংখ্য
উত্তর: ক. দুটি
৫। যেকোনো ব্যবসায়ে মালিকপক্ষ কর্তৃক প্রদত্ত তহবিলকে কী বলে?
ক. বহিঃস্থ তহবিল
খ. বাহ্যিক অর্থায়ন
গ. অভ্যন্তরীণ তহবিল
ঘ. স্বল্পমেয়াদি অর্থায়ন
উত্তর: গ. অভ্যন্তরীণ তহবিল
৬। ‘ব্যাংক হতে ঋণ গ্রহণ’—এটি কিরূপ অর্থসংস্থান?
ক. স্বল্পমেয়াদি খ. অভ্যন্তরীণ
গ. দীর্ঘমেয়াদি ঘ. বহিঃস্থ
উত্তর: ঘ. বহিঃস্থ
৭। ব্যবসায়ের অভ্যন্তরীণ তহবিলের উত্স কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: ক. দুটি
৮। যৌথ মূলধনী কারবারে অর্থসংস্থানের মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিল কোনটি?
ক. ঋণপত্র বিক্রির অর্থ
খ. শেয়ার বিক্রির অর্থ
গ. মালিকের ব্যক্তিগত তহবিল
ঘ. সাধারণ সঞ্চিতি তহবিল
উত্তর: খ. শেয়ার বিক্রির অর্থ
৯। প্রাইভেট কোম্পানির উদ্যোক্তা সদস্য কতজন?
ক. দুই থেকে ৫০ জন
খ. এক থেকে ১০০ জন
গ. সাতজন ঘ. অসীম
উত্তর: ক. দুই থেকে ৫০ জন
১০। কোম্পানির শেয়ার ক্রেতাদের বলা হয় কোম্পানির—
ক. মালিক/ শেয়ারহোল্ডার খ. ঋণদাতা
গ. পাওনাদার ঘ. দেনাদার
উত্তর: ক. মালিক/ শেয়ারহোল্ডার
১১। কোন উত্স থেকে অর্থায়নকৃত অর্থ পরিশোধ করতে হয় না?
ক. বহিঃস্থ খ. অভ্যন্তরীণ
গ. স্বল্পমেয়াদি ঘ. দীর্ঘমেয়াদি
উত্তর: খ. অভ্যন্তরীণ
১২। ভবিষ্যত্ প্রয়োজনে অবণ্টিত মুনাফা কোনো তহবিলে ভিন্ন করে রাখলে তাকে বলে—
ক. সাধারণ তহবিল খ. ঝুঁকি তহবিল
গ. দুর্যোগ তহবিল ঘ. সঞ্চিতি তহবিল
উত্তর: ঘ. সঞ্চিতি তহবিল
১৩। প্রতিবছর নিয়মিতভাবে লভ্যাংশ প্রদানের ধারাবাহিকতা রক্ষার জন্য কোন তহবিল সৃষ্টি করা হয়?
ক. সঞ্চিতি তহবিল
খ. মালিকানা তহবিল
গ. লভ্যাংশ সমতাকরণ তহবিল
ঘ. লভ্যাংশ প্রদান তহবিল
উত্তর: গ. লভ্যাংশ সমতাকরণ তহবিল
১৪। লভ্যাংশ সমতাকরণ তহবিল সৃষ্টির জন্য কোন উেসর অর্থ ব্যবহার করা হয়?
ক. অবণ্টিত মুনাফা খ. লভ্যাংশ
গ. মালিকের ব্যক্তিগত তহবিল
ঘ. ঋণকৃত অর্থ
উত্তর: ক. অবণ্টিত মুনাফা
১৫। মেয়াদের ভিত্তিতে বহিঃস্থ তহবিল কয় প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
উত্তর: খ. তিন প্রকার
১৬। অর্থসংস্থানের স্বল্পমেয়াদি উেসর মেয়াদকাল কত?
ক. এক বছর খ. দুই বছর
গ. এক বছরের কম ঘ. ছয় মাস
উত্তর: গ. এক বছরের কম
১৭। কোন স্বল্পমেয়াদি উত্স থেকে অর্থসংস্থান করলে কোনো মূলধনী খরচ নেই?
ক. বাকিতে পণ্য ক্রয় খ. ব্যাংকঋণ
গ. স্বল্পমেয়াদি ঋণ ঘ. মহাজনি ঋণ
উত্তর: ক. বাকিতে পণ্য ক্রয়
১৮। মেয়াদ পূর্তির আগে প্রাপ্য বিল বা বিনিময় বিলের টাকা কীভাবে সংগ্রহ করা যায়?
ক. ব্যাংকে বাট্টা করে খ. জোর করে
গ. মামলা করে ঘ. বিল ফেরত দিয়ে
উত্তর: ক. ব্যাংকে বাট্টা করে
১৯। পণ্য ক্রেতার দৃষ্টিতে বিনিময় বিলকে কী বলে?
ক. প্রাপ্য বিল খ. প্রদেয় বিল
গ. অঙ্গীকারপত্র ঘ. প্রত্যয়পত্র
উত্তর: খ. প্রদেয় বিল
২০। ব্যাংক চাওয়ামাত্রই ঋণ পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করা হলে তাকে কী বলে?
ক. প্রাপ্য বিল খ. অঙ্গীকারপত্র
গ. চাহিবামাত্র প্রদেয় ঋণ
ঘ. প্রদেয় বিল
উত্তর: গ. চাহিবামাত্র প্রদেয় ঋণ
২১। নিচের কোনটি চাহিবামাত্র প্রদেয় ঋণ?
ক. ৫% FDR খ. ১০% বন্ধকি ঋণ
গ. ব্যাংক ঋণ
ঘ. ব্যাংক জমাতিরিক্ত ঋণ
উত্তর: ঘ. ব্যাংক জমাতিরিক্ত ঋণ
২২। মধ্যমেয়াদি অর্থায়নের মেয়াদকাল কত?
ক. এক বছর খ. দুই বছর
গ. এক থেকে পাঁচ বছর
ঘ. ছয় মাস থেকে তিন বছর
উত্তর: গ. এক থেকে পাঁচ বছর।
মুহাম্মদ আলী, শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল