জাতীয় সংসদে গতকাল বুধবার দুটি বিল পাস হয়েছে। এর মধ্যে একটি হলো মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতির সীমা ২৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০১৫।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, আইনটি ২০১৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গতকাল পাস হওয়া অন্য বিলটি হলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন বিল, ২০১৫। এই বিলটি পাসের জন্য উত্থাপন করেন অর্থমন্ত্রী।