পৌষের শেষ দিন ছিল গতকাল বুধবার। পুরান ঢাকার বাসিন্দাদের জন্য এটি সাকরাইন উৎসব। দিনটি ঘুড়ি উৎসব হিসেবেও বেশি পরিচিত এখানে। দিনভর চলে ঘুড়ি ওড়ানো আর কাটাকাটির খেলা। সঙ্গে নাচ-গান আর শীতের পিঠাপুলি খাওয়া। আর সন্ধ্যায় শুরু হয় আতশবাজি, ফানুস উড়ানো আর কেরোসিন মুখে আগুনের হলকা ছোড়ার কসরত। সব মিলে উৎসবে যেন হারিয়ে গেছে করোনার আতঙ্ক। ছবিগুলো তুলেছেন দীপু মালাকার।