পণ্ডিত রবিশঙ্করের বয়স তখন ৯১ বছর। বয়সকে তুড়ি মেরে ক্যালিফোর্নিয়ার লং বিচের হলভর্তি দর্শকের সামনে পরিবেশনা নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এরপর আর কোনো পরিবেশনায় পাওয়া যায়নি তাঁকে। কনসার্টের সপ্তাহ পাঁচেক পর চিরবিদায় নেন তিনি। ২০২৩ সালে বাবার প্রয়াণদিবসে সেই ছবি শেয়ার করেছিলেন সেতারবাদক অনুষ্কা শঙ্কর। আজ কিংবদন্তি সেতারসাধক পণ্ডিত রবিশঙ্করের জন্মদিন। ১৯২০ সালের ৭ এপ্রিল তিনি জন্ম নেন ভারতের বেনারসে। তাঁর জন্মদিন উপলক্ষে পণ্ডিত রবিশঙ্করের শেষ কনসার্টে তোলা ছবিসহ রইল আরও কিছু ছবি ও তথ্য
