প্রচণ্ড দাবদাহে পুড়ছে সারা দেশ। বাতাসে আর্দ্রতাও কমে গেছে। এ রকম গরমে অসুস্থ হওয়ার আশঙ্কা অনেক বেশি। তারপরও থেমে নেই জীবন। রোদ–গরম উপেক্ষা করেই সাধারণ মানুষ কাজে যাচ্ছেন। প্রথম আলোর আলোকচিত্রীদের তোলা কিছু ছবিতে দেখুন এই গরমে সাধারণ মানুষের জীবনযাপন
প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন মানুষ। বাইরের মতো অন্দরেও গরম। তাই ফ্যান কিনে বাসায় ফিরছেন একজন। রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায়।
বিজ্ঞাপন
যদি হয় সুজন, এক ছাতায় তিনজন। রোদে থেকে রক্ষা পেতে একটি ছাতার নিচে তিন বন্ধুর মাথা ঢাকার চেষ্টাফুটপাতে দাঁড়িয়ে ঠান্ডা শরবত খাচ্ছেন এক ব্যক্তি। তবে এমন পানীয় থেকে অনেক সময় শারীরিক সমস্যা হতে পারেতৃষ্ণা মেটাতে খোলা জায়গা থেকে পানি খাচ্ছে এক কিশোরগরমে হাতপাখা নিয়ে রিকশায় উঠেছেন এই নারী। রোদের তাপ থেকে শিশুকে বাঁচাতে সেটাই ব্যবহার করেছেনছাতার বদলে সঙ্গে থাকা গামছা দিয়ে মাথা ঢেকে হেঁটে যাচ্ছেন একজন। রাজধানীর বাবুবাজার এলাকায়গরমে বাইরে বের হওয়ার আগে ছাতা, রোদচশমা ও সুতির পোশাক পরে বের হচ্ছেন অনেকে।তৃষ্ণা মেটাতে বিক্রেতার কাছ থেকে কুলফি মালাই কিনছেন এক ব্যক্তি। মঙ্গলবার সিলেট নগরের কদতলী বাস টার্মিনাল এলাকায়গরমে স্বস্তি পেতে পানিতে ঝাঁপিয়ে পড়েছে একদল কিশোর। হাতিরঝিলের রামপুরা এলাকায়।