সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংকে বলা হয় ‘প্রকৃতিকন্যা’। সেখানকার দুই পাহাড়ের মধ্য দিয়ে বয়ে আসে স্বচ্ছ জল, সেই জলস্রোতে বয়ে আসে ছোট-বড় পাথর। সবুজ পাহাড়ের পাদদেশে পিয়াইন নদ। পিয়াইন নদের কোথাও হাঁটুজল, কোথাও আবার চর। এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ঈদের ছুটিতে মানুষের ঢল নেমেছে জাফলংয়ে। বেড়াতে এসেছেন হাজারো পর্যটক। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে ছবিগুলো ঈদের দ্বিতীয় দিন শনিবার বিকেলে তোলা।