ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ও তালমা ইউনিয়নের দেবীনগর, ভোজেরডাঙ্গী, গজগাহ, ঝাউডাঙ্গী, কোনা গ্রাম, সন্ত্রসী, বিলনালিয়াসহ বিভিন্ন এলাকার কৃষকেরা ব্যাপক হারে বাঙ্গির চাষ করেন। কৃষকেরা অগ্রহায়ণে জমিতে বীজ বপন করে বৈশাখ মাসে ফলন ঘরে তোলেন। উৎপাদিত বাঙ্গি নিয়ে কৃষকেরা তাদের বিক্রির জন্য জড়ো হন দেবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাঙ্গির হাটে। শুধু বাঙ্গির জন্যই বসে এই হাট। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতায় হাট হয়ে ওঠে সরগরম।