নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য টেস্টিং সেন্টার খোলা হয়েছে। জেএফকে আমেরিকার প্রথম বিমানবন্দর, যেখানে করোনাভাইরাসের টেস্টিং সেন্টার স্থাপন করা হয়েছে।
বিমানবন্দরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টার্মিনাল-৫ এ স্থাপিত করোনা টেস্টিং সেন্টারে দিনে ৫০০ জনের করোনা টেস্ট করানো যাবে। এখানে নয়টি পৃথক টেস্টিং রুম রয়েছে। প্রতিদিন বিমানবন্দরের কর্মীদের পরীক্ষা করানো হবে। একই টেস্টিং সেন্টারে কোভিড-১৯ এর অ্যান্টিবডিও পরীক্ষা করানো হবে।
আমেরিকার অন্যতম ব্যস্ত এ বিমানবন্দর দিয়ে গত বছর ২১ মিলিয়ন যাত্রী যাতায়াত করছে। এখানে প্রায় ৩৫ হাজার কর্মী কাজ করেন