>

সব্যসাচী মুখার্জির কলকাতার বাড়িটির অন্দরের নকশা দেখুন

জীবনযাপন ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ছিল ভারতের আইকনিক ডিজাইনার সব্যসাচী মুখার্জির জন্মদিন। এই ডিজাইনারের বেড়ে ওঠা কলকাতা শহরে। সেখানেই তাঁর বাড়ি।

৭ হাজার ২৫০ বর্গফুটের সেই বাড়ির প্রতিটি ইঞ্চি অ্যান্টিক আর আধুনিক উপকরণে সাজানো।

ডাইনিংরুমের মাথার ওপর ঝাড়বাতি, কাঠ-বেতের চেয়ারগুলোয় ফুলেল নকশার গদি। ফুলেল নকশার কাপড়ে ঢাকা টেবিল।

বসার ঘরের ডিভানের ওপর পাটের কুশন, ফ্রেঞ্চ উইনডোতে ঝুলছে নকশা করা সুতি কাপড়ের পর্দা।

বিশাল স্নানঘরের বাথটাবের ওপরে ঝোলানো হয়েছে ঝাড়বাতি।

নকশা করা ফ্রেম, পেইন্টিং আর ঝাড়বাতি মানেই যেন সব্যসাচীর সিগনেচার অন্দরসজ্জা।

বেসিনের জায়গাটিও কাঠ আর সিরামিক দিয়ে নকশা করা হয়েছে।

বারান্দার এই অংশে চেয়ার, ইজিচেয়ার আর কুশন দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। জায়গাটি বাঁশের চিক দিয়ে পর্দা টানা।

বাড়ির বাগানে গাছগুলো বেড়ে উঠছে পরিপাটি।

গাছপালায় ঘেরা এই বাগানে বিভিন্ন সময় পার্টির আয়োজন করেন ডিজাইনার।

সূত্র ও ছবি : এডি (আর্কিটেকচারাল ডাইজেস্ট) ম্যাগাজিন