প্রথম আলো

সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
হামলার ঘটনার পর কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। রিয়াদ, সৌদি আরব, ১০ অক্টোবর

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ বাংলাদেশি। এই হতাহতদের পরিচয় জানা গেছে।

পররাষ্ট্র এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিহত দুজন হলে মো. শাহেদ আহম্মদ ও মো. নাসরুল্লাহ বদরপুরি।

শাহেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তাঁর বাবার নাম মো. রফিকুল ইসলাম ও মায়ের নাম শাহেরা বেগম। তিনি সৌদি আরবের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের জেদ্দা প্রকল্পে প্লাম্বার হিসেবে কাজ করতেন। দেশটিতে তাঁর কাজের অনুমতিপত্র (ইকামা) ছিল। ভাইয়ের মৃত্যুর পর ছুটি কাটিয়ে দেশে থেকে রিয়াদ হয়ে জেদ্দায় কর্মস্থলে ফিরছিলেন তিনি।

আর নাসরুল্লাহর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদপুর গ্রামে। তাঁর বাবার নাম মোহাম্মদ উল্লাহ ও মায়ের নাম জাহানারা বেগম। তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন তিনি।

হাসপাতালে ২৪ বাংলাদেশি

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হামলায় আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন সৌদি আরবে কর্মরত এবং ১৩ জন ওমরাহ ভিসায় দেশটিতে যাওয়া ব্যক্তি। তাঁদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ব্যক্তিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস।

কিং আবদুল্লাহ হাসপাতাল

এই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিন বাংলাদেশি হলেন হাফেজ হাসান, কাজী নুরুল্লাহ ও মো. ওমর ফারুক।

হাফেজ হাসানের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকায়। তাঁরা বাবার নাম ইসহাক ও মায়ের নাম কমলা বেগম। তিনি ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন। ট্রানজিটে রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন তিনি।

কাজী নুরুল্লাহর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা গ্রামে। তাঁর বাবার নাম কাজী জয়নাল মিয়া ও মায়ের নাম শিউলি বেগম। তিনিও ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন। ট্রানজিটে রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন তিনি।

মো. ওমর ফারুক সৌদি আরবে কর্মরত বাংলাদেশি। তিনি রিয়াদ থেকে জেদ্দায় কর্মস্থলে যাওয়ার জন্য বিমানবন্দরে ছিলেন।

দূতাবাসের প্রতিনিধিরা তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

ওমরাহ করতে গিয়ে আর ফেরা হলো না কুমিল্লার নাসরুল্লাহর

রিয়াদ ন্যাশনাল গার্ড হাসপাতাল

এই চিকিৎসাধীন দুজন হলেন সাফফাত রহমান ও মো. দাউদুল ইসলাম। এঁদের মধ্যে সাফফাত অচেতন অবস্থায় আছেন।

সাফফাতের বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার বদরপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. মোখলেসার রহমান ও মায়ের নাম রোকেয়া বেগম।

দাউদুলের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. মহিব উল্লাহ ও মায়ের নাম রোকেয়া বেগম।

তাঁরা দুজনই ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন। ট্রানজিটে রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন তাঁরা।

রিয়াদ মেডিকেল হাসপাতাল

এই হাসপাতালে দুজন বাংলাদেশি চিকিৎসাধীন আছেন। তাঁরা হলেন—মো. সাইদুল ইসলাম সৌরভ ও আবুল মনসুর মো. রিয়াজ উদ্দীন।

সাইদুলের বাড়ি ঢাকার লালবাগের আমলিগোলা এলাকায়। তাঁর বাবার নাম মো. আবদুল হাই ও মায়ের নাম রহিমা বেগম।

আবুল মনসুর মো. রিয়াজ উদ্দীনের বাড়ি ঢাকার মিরপুরের জনতা হাউজিং এলাকায়। তাঁর বাবার নাম মো. আবুল ফজল ও মায়ের নাম তাজকেরা বেগম।

তাঁরা দুজনই ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন। ট্রানজিটে রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন তাঁরা।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান–সমর্থিত হুতি গোষ্ঠীর হামলার পর ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা যায়।
৮ অক্টোবর বৃহস্পতিবারের এ ঘটনার ছবি গতকাল প্রকাশ করা হয়েছে

প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতাল

এখানে চিকিৎসাধীন আছেন একজন বাংলাদেশি। তাঁর নাম নাম মো. আবদুল্লাহ। তাঁর বাড়ি ঢাকার ডেমরা এলাকার পূর্ব বক্সনগরে। তাঁর বাবার নাম মো. মোখতার আহমেদ ও মায়ের নাম ফজিলাতুন নেসা। তিনি ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন।

সুলাইমান আল হাবিব হাসপাতাল, তাখাসসুসি শাখা

এই হাসপাতালে তিন বাংলাদেশি চিকিৎসাধীন আছেন। তাঁরা হলেন—হলেন আরমান হোসেন, মোহাম্মদ ও ফয়সাল আহমদ আবদুল হক।

আরমানের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচরের ইব্রাহিমনগর এলাকায়। তাঁর বাবার নাম মো. মজিবুল হক ও মায়ের নাম শামসুন নাহার। তিনি ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন।

মোহাম্মদ ও ফয়সাল সৌদি আরবে কর্মরত বাংলাদেশি। দেশটিতে তাঁদের কাজের অনুমতিপত্র (ইকামা) ছিল।

চতুর্থ দফায় রিয়াদ বিমানবন্দরে হামলা

কিংডম হাসপাতাল

এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন একজন বাংলাদেশি। তাঁর নাম মো. রফিক মিয়া। তিনি সৌদি আরবে কর্মরত বাংলাদেশি। দেশটিতে তাঁর কাজের অনুমতিপত্র (ইকামা) ছিল।

কিং ফাহাদ মেডিকেল সিটি

এখানে চিকিৎসাধীন তিন বাংলাদেশি হলেন—ইসমাইল হোসেন, মো. মিসবাহ উদ্দীন হীরা ও মো. রায়হানুল ইসলাম।

তাঁদের মধ্যে ইসমাইল ও রায়হানুল সৌদি আরবে কর্মরত বাংলাদেশি। মিসবাহ উদ্দীন হীরার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ হাসপাতাল

এই হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ বাংলাদেশি হলেন—সালমা আক্তার, মো. শাহাদাত হোসেন, মোশাহাদ আহমেদ সৈকত, জাহিদ আহমেদ ও সোবেহ সাদেক মো. শাহজাহান সরকার।

তাঁরা সবাই সৌদি আরবে কর্মরত বাংলাদেশি। দেশটিতে তাঁদের কাজের অনুমতিপত্র (ইকামা) ছিল।

এস্টার সনদ হাসপাতাল

এখানে চিকিৎসাধীন দুজন হলেন মো. আসাদুল ইসলাম ও মো. জামাল। আসাদুল সৌদি আরবে কর্মরত বাংলাদেশি।

মো. জামালের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সুলাইমান ফকিহ হাসপাতাল

এই হাসপাতালে একজন বাংলাদেশির চিকিৎসাধীন থাকার তথ্য রয়েছে। তিনি হলেন নাজমা আক্তার। তবে তাঁর বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সুলাইমান আল হাবিব হাসপাতাল, আলসাহাফা শাখা

এখানে উমায়ের ও আবদুল্লাহ কামিল নামে দুজন বাংলাদেশি চিকিৎসাধীন আছেন।

আহত ব্যক্তিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে দূতাবাসের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকে পড়েন

হামলার পর ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় রিয়াদ বিমানবন্দরে প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকে পড়েন। তাঁদের মধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া যাত্রী, ওমরাহ পালন করতে যাওয়া ব্যক্তি এবং সৌদি আরবের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীরা ছিলেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রিয়াদে বাংলাদেশ দূতাবাস বিমানবন্দর কর্তৃপক্ষ, সৌদি ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর সহায়তায় আটকে পড়া যাত্রীদের আবাসন, খাবার ও বিকল্প যাত্রার ব্যবস্থা করেছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, ৩ নম্বর টার্মিনালে থাকা প্রায় ১০০ যাত্রীকে মেরিয়ট ও রেডিসন হোটেল এবং প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার ও খাবারের ব্যবস্থা করা হয়।

সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯

এ ছাড়া ওমরাহ পালনের উদ্দেশ্যে ইহরামের পোশাক পরে বাংলাদেশ থেকে যাওয়া ৬৭ জনকে বিশেষ বাসে রিয়াদ থেকে জেদ্দায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

রিয়াদ থেকে ঢাকাগামী সৌদিয়া এয়ারলাইনসের বাতিল হওয়া এসভি৮০৪ ফ্লাইটের প্রায় ৪০০ বাংলাদেশি যাত্রীকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, রিয়াদ থেকে বাহরাইনগামী সৌদিয়া এয়ারলাইনসের দুই বাংলাদেশি কর্মীকে আল খোবারের স্থলসীমান্ত দিয়ে বাহরাইন যেতে সহায়তা করা হয়েছে।

রোম সম্রাটের সামনে ইমানের অগ্নিপরীক্ষা
হিজরি ১৯ সাল। তখন খলিফা ওমর ইবনুল খাত্তাবের শাসনামল। রোমানদের বিরুদ্ধে অভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর অংশ হিসেবে রোমানদের হাতে বন্দী হন বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনে হুজাফা আস-সাহমি (রা.)। (ইবনে আসাকির, তারিখু দিমাশক, ২৭/১২, দারুল ফিকর, বৈরুত, ১৯৯৫)

রোমান সম্রাটের কাছে খবর পৌঁছাল, মুসলমানদের ইমান পাহাড়ের চেয়েও দৃঢ়; তাঁরা মৃত্যুকে ভয় পান না এবং আল্লাহর সন্তুষ্টির জন্য অকাতরে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত।

সম্রাট বিষয়টি নিজের চোখে পরীক্ষা করতে চাইলে তাঁর নির্দেশে বন্দী আবদুল্লাহ ইবনে হুজাফাকে রাজদরবারে হাজির করা হয়। (আল-আসকালানি, আল-ইসাবাহ ফি তামিয়িজিস সাহাবাহ, ৪/৫৬, দারুল কুতুব আল-ইলমিয়া, বৈরুত, ১৯৯৫)

সব প্রলোভন ব্যর্থ

সম্রাট তাঁর দিকে তাকিয়ে বললেন, ‘আমি তোমার কাছে একটি প্রস্তাব পেশ করতে চাই। খ্রিষ্টধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে মুক্ত করে দেব।’

তিনি দৃঢ়কণ্ঠে জবাব দিলেন, ‘এটা অসম্ভব।’

সম্রাট বললেন, ‘তুমি একজন বুদ্ধিমান যুবক। প্রস্তাব মেনে খ্রিষ্টধর্ম গ্রহণ করলে আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব।’

তিনি এক কথায় বললেন, ‘এটাও সম্ভব না।’

এবার আরও বড় প্রলোভন দেখিয়ে সম্রাট বললেন, ‘আমার রাজ্যের অর্ধেকের পাশাপাশি আমার ক্ষমতায় তোমাকেও অংশীদার বানাব।’

তিনি বললেন, ‘ইমানের সঙ্গে সওদা হয় না। এর দামাদামি করা যায় না। পুরো রাজত্ব তো দূরের কথা, আপনার বা আমার বাপ-দাদার রাজত্ব এবং আরব-আজমের রাজত্বও যদি আমাকে দেন—আর তার বিনিময়ে যদি বলেন যে এক মুহূর্তের জন্য আমি নবীজির ধর্ম ত্যাগ করি, তবু আমি চুল পরিমাণও নড়ব না।’। (আবদুর রহমান রাফাত পাশা, সুওয়ারুম মিন হায়াতিস সাহাবাহ, পৃষ্ঠা ৮৫, দারুল ফিকর, দামেস্ক, ২০০৪)

সম্রাট অবাক হয়ে গেলেন যে এত বড় প্রলোভনের সামনেও একজন মানুষ অটল রয়েছে।

জীবন বাঁচানোর তাগিদে চরম সংকটে হারাম খাবার খাওয়ার অনুমতি ইসলামে রয়েছে, কিন্তু শত্রুরা ইসলাম নিয়ে উপহাস করে বলতে না পারে, তাই তিনি তা প্রত্যাখ্যান করলেন।

একটি মসজিদ নিয়ে নবীজি (সা.)–এর ব্যতিক্রমী নির্দেশ

মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই

সম্রাট এবার কঠোর হয়ে নির্দেশ দিলেন আবদুল্লাহর দিকে তির তাক করার জন্য। চারদিক থেকে সৈন্যরা তির তাক করে পুনরায় খ্রিষ্টধর্ম গ্রহণের প্রস্তাব দিল। আবদুল্লাহ (রা.) বললেন, ‘আপনারা যা খুশি করতে পারেন, কিন্তু এক মুহূর্তের জন্যও আমি ধর্ম ত্যাগ করব না।’

বাধ্য হয়ে সম্রাট তাঁকে কারাগারে বন্দী রাখার নির্দেশ দিলেন। (ইবনে আবদুল বারর, আল-ইসতিয়াব ফি মারিফাতিল আসহাব, ২/৩১৩, দারুল জিল, বৈরুত, ১৯৯২)

ক্ষুধা-তৃষ্ণায়ও অটুট ইমান

কারাগারে তাঁর পানাহার বন্ধ করে দেওয়া হলো। কয়েক দিন পর তিনি দুর্বল হয়ে পড়লেন। কারারক্ষীরা খাবার নিয়ে এসে বলল, ‘মদ ও শূকরের মাংস খেয়ে জীবন বাঁচাও।’

আবদুল্লাহ (রা.) ভাবলেন, জীবন বাঁচানোর তাগিদে চরম সংকটে হারাম খাবার খাওয়ার অনুমতি ইসলামে রয়েছে, কিন্তু শত্রুরা ইসলাম নিয়ে উপহাস করে বলতে না পারে, তাই তিনি তা প্রত্যাখ্যান করলেন। (ইউসুফ কান্ধলভি, হায়াতুস সাহাবা, ২/৪১০, মাকতাবা দারুল উলুম, করাচি, ২০০৮)

অবশেষে তাঁর সামনে হালাল খাবার পরিবেশন করা হলো।

ফুটন্ত তেল ও প্রলোভন

এরপর সম্রাট বিশাল এক কড়াইয়ে তেল ফুটিয়ে দুজন মুসলমান বন্দীকে একে একে তাঁর চোখের সামনে নিক্ষেপ করলেন এবং খ্রিষ্টধর্ম গ্রহণের প্রস্তাব দিলেন। আবদুল্লাহ (রা.) আগের মতোই দৃঢ় কণ্ঠে বললেন, ‘অসম্ভব।’

যে ৪টি পরীক্ষা নবীজি (সা.)–এর জীবনকে দৃঢ়তা দিয়েছে

মদিনায় ফেরার পর খলিফা ওমর (রা.) এই আত্মত্যাগের কথা শুনে দারুণ আপ্লুত হন। তিনি উপস্থিত সাহাবিদের উদ্দেশে বললেন, ‘প্রত্যেক মুমিনের উচিত আবদুল্লাহ ইবনে হুজাফার মাথায় চুমু খাওয়া।’

মৃত্যুর ভয় দেখাতে ব্যর্থ হয়ে সম্রাট তাঁকে নারীর মাধ্যমে প্রলুব্ধ করার সিদ্ধান্ত নেন। রাজ্যের সবচেয়ে সুন্দরী তরুণীকে তাঁর কাছে পাঠানো হলেও তিনি তাঁর দিকে চোখ তুলে তাকালেন না। তরুণী ক্ষিপ্ত হয়ে বলল, ‘তোমরা আমাকে কার কাছে পাঠিয়েছ? সে মানুষ নাকি পাথর!’। (ইবনে আসাকির, তারিখু দিমাশক, ২৭/১৪)

মৃত্যুর সামনে দাঁড়িয়ে অশ্রু

কোনো প্রলোভনেই তাঁকে টলানো গেল না দেখে তাঁকে মৃত্যুর জন্য প্রস্তুত করা হলো। কড়াইয়ের সামনে দাঁড়ানোর পর তাঁর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল।

সম্রাট ভেবেছিলেন তিনি ভয় পেয়েছেন। ডেকে পাঠালে আবদুল্লাহ (রা.) স্পষ্ট জানিয়ে দিলেন, ‘মৃত্যুর ভয়ে আমি কাঁদছি না। আমি এই চিন্তায় কাঁদছি যে এখনই আমাকে এই কড়াইয়ের মধ্যে ফেলা হবে এবং আমি শাহাদাতের অমিয় সুধা পান করব। আমার আফসোস, আমার দেহে যতগুলো পশম আছে, যদি ঠিক ততগুলো জীবন আমার থাকত এবং আল্লাহর পথে একের পর এক সবগুলো কড়াইয়ে বিলিয়ে দিতে পারতাম!’ (ইউসুফ কান্ধলভি, হায়াতুস সাহাবা, ২/৪১১)

একটি চুম্বনের বিনিময়ে মুক্তি

সম্রাট বুঝতে পারলেন তাঁকে ইমান থেকে সরানো অসম্ভব। তখন তিনি বললেন, ‘যদি আমার মাথায় একটি চুমু দাও, তবে তোমাকে ও তোমার সব সঙ্গীকে মুক্তি দেব।’

আবদুল্লাহ (রা.) সামান্য এক চুম্বনের বিনিময়ে এতগুলো প্রাণ বেঁচে যাওয়ার সুযোগ হাতছাড়া করলেন না। তিনি সম্রাটের কপাল স্পর্শ করলেন এবং সম্রাটও প্রতিশ্রুতি রক্ষা করে সব মুসলিম বন্দীকে মুক্ত করে দিলেন।

মদিনায় ফেরার পর খলিফা ওমর (রা.) এই আত্মত্যাগের কথা শুনে দারুণ আপ্লুত হন। তিনি উপস্থিত সাহাবিদের উদ্দেশে বললেন, ‘প্রত্যেক মুমিনের উচিত আবদুল্লাহ ইবনে হুজাফার মাথায় চুমু খাওয়া।’

এরপর খলিফা নিজেই তাঁর মাথায় চুমু খান এবং উপস্থিত সাহাবিরাও একে একে তা অনুসরণ করেন। (আল-আসকালানি, আল-ইসাবাহ, ৪/৫৭)

মাহমুদ হাসান ফাহিম: শিক্ষক, বাইতুল আকরাম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, গাজীপুর

‘যে আল্লাহকে ভয় করে, তার জন্য মুক্তি’

নাট্যাঙ্গনে বহুমাত্রিক ইনামুল হকের অভাব
অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষাবিদ ইনামুল হকের আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের ১১ অক্টোবর ৭৮ বছর বয়সে বেইলি রোডের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। বুয়েটে দীর্ঘ ৪৩ বছর শিক্ষকতার পাশাপাশি তিনি নাগরিক নাট্য সম্প্রদায় ও নাগরিক নাট্যাঙ্গন প্রতিষ্ঠা করেন। মঞ্চ ও টেলিভিশনে অভিনয়, নাটক রচনা ও নির্দেশনায় তাঁর অবদান অপরিসীম। ২০১২ সালে একুশে পদক ও ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এই গুণীজনের মৃত্যু দেশের নাট্যাঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।

জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির জামিন নাকচ, অভিযোগ গঠনের শুনানি ২৮ অক্টোবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলায় তিন আসামির জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। একই সঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ২৮ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

রোববার ঢাকার ২০তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মাজহারুল ইসলাম এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মাজেদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মাজেদুল ইসলাম বলেন, রোববার মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষ সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। একই সঙ্গে কারাগারে থাকা তিন আসামির জামিনের আবেদন নাকচ করে দেন আদালত।

জামিনের আবেদন নাকচ হওয়া তিন আসামি হলেন নিহত জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা (১৯), বর্ষার প্রেমিক মাহির রহমান (১৯) এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান (২১)।

মামলার নথি ও অভিযোগপত্র সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। গত বছরের ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলার ১৫ নম্বর নূরবক্স লেনের ‘রৌশান ভিলা’ নামের একটি বাসায় ছাত্রীকে পড়াতে গিয়ে খুন হন তিনি।

এ ঘটনার এক দিন পর নিহত জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে বংশাল থানায় হত্যা মামলা করেন। মামলার প্রায় ৯ মাসের তদন্ত শেষে গত ৩০ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন।

তদন্তে উঠে এসেছে, এটি তাৎক্ষণিক কোনো হামলা ছিল না, বরং প্রায় এক মাস ধরে পরিকল্পনা, নজরদারি, ঘটনাস্থল রেকি এবং সুযোগের অপেক্ষার পর হত্যাকাণ্ডটি ঘটানো হয়। প্রেমের সম্পর্কের জটিলতা এবং অন্তরঙ্গ ছবি-ভিডিও ছড়িয়ে পড়ার আশঙ্কাই ছিল এই হত্যার মূল কারণ।

তদন্ত কর্মকর্তার তথ্য অনুযায়ী, মাহির রহমান ছিলেন হত্যাকাণ্ডের মূল হামলাকারী, বর্ষা ছিলেন পরিকল্পনাকারী এবং আয়লান সহযোগী। এ মামলায় তিন আসামিই বর্তমানে কারাগারে।

অন্তরঙ্গ ভিডিও ফাঁসের আশঙ্কায় জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র

দুই-তিন দিন ঘর থেকে বের হননি বৃদ্ধা, অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজশাহী নগরের একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের কেদুর মোড় এলাকার ‘বেলী ভিলা’ নামের দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির গৃহকর্মীসহ তিনজনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলী রানী ওই বাড়ির দ্বিতীয় তলায় একা থাকতেন। নিচতলায় থাকতেন ভাড়াটেরা। গত দুই-তিন দিন তাঁকে বাড়ির বাইরে দেখা যায়নি। রোববার প্রতিবেশীরা তাঁর খোঁজ নিতে গিয়ে ঘর থেকে দুর্গন্ধ পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

ওই বাড়ির ভাড়াটে মো. মারুফ বলেন, গত শুক্রবার বৃদ্ধাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। এর পর থেকে তাঁর কক্ষের দরজা তালাবদ্ধ ছিল। তাঁরা ভেবেছিলেন, তিনি কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন।

পুলিশ জানিয়েছে, বেলী রানী ওই এলাকার মৃত ফখরুদ্দীনের স্ত্রী। তাঁর চার সন্তানের মধ্যে এক মেয়ে ও দুই ছেলে দেশের বাইরে থাকেন। অপর ছেলে ঢাকায় থাকেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ওই বাড়িতে একাই থাকতেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি।

সুন্দরবন রক্ষায় সমন্বিত চেষ্টা দরকার
উপকূলে সুপেয় পানির সংকট মোকাবিলায় স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তি ব্যবহার ও বিদ্যমান পানির উৎসগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ জরুরি। একই সঙ্গে সুন্দরবন রক্ষায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং বন ব্যবস্থাপনার দায়িত্ব সুস্পষ্ট করা প্রয়োজন।

‘উপকূলে পানির সংকট ও সুন্দরবনের প্রতিবেশ’ শীর্ষক এক আলোচনা সভায় এ বক্তব্য উঠে এসেছে। গতকাল রোববার সকালে মোংলা উপজেলার ফ্রেন্ডশিপ রিজিওনাল অফিস মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে প্রথম আলো। বিশ্ববিদ্যালয় শিক্ষক, স্থানীয় বাসিন্দা, গবেষক, সরকারি কর্মকর্তা, পরিবেশকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, বনজীবী, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

বক্তারা বলেন, উপকূলের পানির সংকট ও সুন্দরবনের প্রতিবেশগত সংকট পরস্পরের সঙ্গে সম্পর্কিত। এ সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে।

প্রথম আলোর জলবায়ু প্রকল্প ব্যবস্থাপক খলিলউল্লাহর সঞ্চালনায় আলোচনা পর্বের শুরুতে পানি ও সুন্দরবনের সংকট নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থ শংকর সাহা।

সুন্দরবন রক্ষার দায়িত্ব কার

আলোচনায় অংশ নিয়ে সুন্দরবন একাডেমির চেয়ারপারসন অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তরের বৈশিষ্ট্য সব জায়গায় এক রকম নয়। কোথাও লবণাক্ততা বেশি, কোথাও আয়রন বা অন্য উপাদানের সমস্যা রয়েছে। ফলে সারা দেশের জন্য একই ধরনের প্রযুক্তি ব্যবহার না করে এ অঞ্চলের জন্য উপযোগী প্রযুক্তি নির্বাচন করতে হবে।

তিনি বলেন, সুন্দরবন রক্ষার দায়িত্ব কার, এর আসল অভিভাবক কে—এই প্রশ্নও গুরুত্বপূর্ণ। সুন্দরবনের ভেতর দিয়ে জাহাজ চলাচলের সময় তেল ছড়িয়ে পড়া, বর্জ্য ফেলা, শব্দ ও কৃত্রিম আলোর কারণে বন্য প্রাণী ও উদ্ভিদের ওপর বিরূপ প্রভাব পড়ে থাকে। এসব ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব সুস্পষ্ট করা এবং কার্যকর সমন্বয় গড়ে তোলা প্রয়োজন। তিনি মনে করেন, সুন্দরবনের জন্য একটা একক মন্ত্রণালয় থাকা দরকার।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. কামরুজ্জামান বলেন, দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষের অন্যতম বড় সমস্যা সুপেয় পানির সংকট। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ পানির জন্য সংগ্রাম করছেন। বিভিন্ন সময়ে সরকার ও উন্নয়ন সহযোগীরা পুকুরের পানি পরিশোধন, বৃষ্টির পানি সংরক্ষণসহ নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু অনেক জায়গায় এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ হয় না। ফলে একসময় এসব ব্যবস্থা অকেজো হয়ে পড়ে। তাই শুধু অবকাঠামো তৈরি করলেই হবে না, সেগুলো দীর্ঘদিন ব্যবহার উপযোগী রাখার ব্যবস্থাও করতে হবে।

তিনি বলেন, শুধু পানির প্রাপ্যতা নিশ্চিত করলেই হবে না, পানি নিরাপদ কি না, সেটিও একটি জরুরি বিষয়। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে স্থানীয় মানুষের সম্মিলিতভাবে দাবি তোলা প্রয়োজন, যাতে সরকার ও উন্নয়ন সহযোগীরা কার্যকর উদ্যোগ নিতে বাধ্য হয়। এ ছাড়া সুন্দরবনের ওপর মানুষের নির্ভরশীলতা কমাতে বিকল্প জীবিকার কথা বলা হয়। কিন্তু বিকল্প জীবিকা এমন হতে হবে, যা স্থানীয় পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের ওপর নতুন চাপ তৈরি করবে না।

সুন্দরবনে পর্যটন ও সম্পদ ব্যবস্থাপনা প্রসঙ্গে মো. কামরুজ্জামান বলেন, সংরক্ষিত বন ঘোষণা করলেই যে বন সুরক্ষিত থাকবে, তা নয়। সুন্দরবনের ধারণক্ষমতা বিবেচনা না করে পর্যটন বা অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো ঠিক নয়।

মানুষের নিরাপদ পানির অধিকার নিশ্চিত করা জরুরি

আলোচনায় অংশ নিয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, নাগরিক অধিকার, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমস্যা এবং দেশের প্রকৃতি, পরিবেশ, নদী ও বন রক্ষার বিষয়গুলো প্রথম আলো গুরুত্ব দিয়ে তুলে ধরার চেষ্টা করে। সুন্দরবন এসব কাজের একটি বিশেষ ক্ষেত্র।

‘উপকূলে পানির সংকট ও সুন্দরবনের প্রতিবেশ’ শীর্ষক আলোচনায় অংশ নেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। গতকাল বাগেরহাটে মোংলা ফ্রেন্ডশিপ আঞ্চলিক অফিসে

মতিউর রহমান বলেন, সুন্দরবন বাংলাদেশের গর্ব। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি উপকূলের মানুষের সুরক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, ‘২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের পর সুন্দরবনের অনেক গাছপালা ভেঙে পড়েছিল। তখন সেগুলো পরিষ্কার করার একটি উদ্যোগের কথা শোনা যাচ্ছিল। আমরা এ বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছিলাম। সেখানে বিশেষজ্ঞরা বলেছিলেন, সুন্দরবনকে রক্ষা করতে হলে বনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে হবে, অপ্রয়োজনে সেখানে হস্তক্ষেপ করা উচিত নয়। আমরা তখন শিরোনাম করেছিলাম, সুন্দরবনকে কেউ বিরক্ত করবেন না। পরে সরকার ওই সিদ্ধান্ত থেকে সরে আসে। ঘূর্ণিঝড় সিডর ও আইলার সময় সুন্দরবন উপকূলের মানুষকে বড় ধরনের সুরক্ষা দিয়েছে। আমরা চাই, সুন্দরবন ধ্বংস না হোক। এর জীববৈচিত্র্য রক্ষা পাক। বনটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে টিকে থাকুক।’

উপকূলের নিরাপদ পানির সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, উপকূলের মানুষের পানির সংকট এবং পানিতে আর্সেনিক ও সিসার উপস্থিতি পাওয়া যাচ্ছে। বৃষ্টির পানি সংরক্ষণ করে মানুষ পান করছে। কিন্তু সেই পানিও পরীক্ষা করে দূষিত উপাদান পাওয়া গেলে তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। মানুষের নিরাপদ পানির অধিকার নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, ‘আমরা এখানে এসেছি সুন্দরবন সম্পর্কে আরও জানতে, আপনাদের কথা শুনতে এবং কীভাবে এই বনকে রক্ষা করা যায়, তা নিয়ে আলোচনা করতে। স্থানীয় মানুষ, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী, বন বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবার অভিজ্ঞতা ও মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

সুন্দরবন রক্ষায় স্থানীয় মানুষের অংশগ্রহণ দরকার

বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, উপকূলের সুপেয় পানির সংকট ও সুন্দরবনের পরিবেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। উপকূলের নারীরা অনেক কষ্ট করে দূর থেকে পানি সংগ্রহ করেন। এত কষ্টে আনা পানিও সব সময় নিরাপদ নয়। পানি সংগ্রহ করতে গিয়ে তাঁদের শারীরিক সমস্যা ও স্যানিটেশন–সংক্রান্ত নানা ভোগান্তি পোহাতে হয়।

তিনি বলেন, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে বন রক্ষা করা কঠিন কাজ। সুন্দরবন রক্ষার দায়িত্ব বন বিভাগের হলেও স্থানীয় মানুষের অংশগ্রহণ ছাড়া এ দায়িত্ব পালন করা কঠিন। বনের আশপাশে কেউ বিষ দিয়ে মাছ ধরলে বা বন্য প্রাণী শিকার করলে স্থানীয় মানুষ তা জানতে পারেন। তাঁরা যদি প্রতিবাদ করেন এবং বন বিভাগকে তথ্য দিয়ে সহায়তা করেন, তাহলে অপরাধ প্রতিরোধ করা সহজ হবে।

ইমরান আহমেদ জানান, বন অপরাধ শনাক্ত করতে ড্রোন ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে বন বিভাগের জলযানের ঘাটতি রয়েছে। গত বছর ১০টি জলযান কেনার পরিকল্পনা থাকলেও তা হয়নি। সুন্দরবনে টহলের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে অনেক জায়গায় নৌকায় করে টহল দেওয়া হতো; এখন পায়ে হেঁটে টহলের ওপর জোর দেওয়া হচ্ছে। এতে হরিণ শিকারের ফাঁদ উদ্ধারের সুযোগ বেড়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, সুন্দরবনে প্লাস্টিক বর্জ্যের অন্যতম উৎস হলো নৌযান ও লঞ্চে ব্যবহার করা চিপস, বিস্কুটসহ বিভিন্ন পণ্যের প্যাকেট। খুলনা থেকে কয়রা ও মোংলার দিকে চলাচলকারী নৌযানগুলোয় এসব বর্জ্য তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে বন বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনের লবণাক্ততা শুধু গাছপালার ওপর প্রভাব ফেলছে না, জলজ প্রাণীর ওপরও এর প্রভাব পড়তে পারে। ইরাবতী ডলফিন তুলনামূলক লবণাক্ত পানির পরিবেশে থাকতে পারে। অন্যদিকে গাঙ্গেয় শুশুক মিঠাপানির পরিবেশ বেশি পছন্দ করে। লবণাক্ততা বাড়ায় এসব প্রাণীর বিচরণক্ষেত্র বদলে যেতে পারে।

ওয়াটারএইড বাংলাদেশের প্রকল্প সমন্বয়ক মোহাম্মদ নেহাল আজমাত মহী বলেন, উপকূলের নিরাপদ পানির সংকট, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির সমস্যাগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত। নিরাপদ পানির প্রযুক্তি স্থাপন করলেই দায়িত্ব শেষ হয় না। এসব ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রয়োজন অনুযায়ী সংস্কার জরুরি।

সভায় বক্তব্য দেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল অফিস) মো. রেফাতুল ইসলাম, মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন, মোংলার জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, মোংলা উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায় প্রমুখ।

প্রথম আলো আয়োজিত ‘উপকূলে পানির সংকট ও সুন্দরবনের প্রতিবেশ’ শীর্ষক আলোচনায় অংশ নেন স্থানীয় লোকজন। গতকাল বাগেরহাটে মোংলা ফ্রেন্ডশিপ আঞ্চলিক অফিসে

উন্মুক্ত আলোচনা

উন্মুক্ত আলোচনা পর্বে সুন্দরবন ও পানির সংকট নিয়ে নিজেদের মতামত ও সমাধানের পথ তুলে ধরেন আমন্ত্রিতরা। মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের বনজীবী নারী কমলা সরকার বলেন, ‘আমাদের পানির সংকট শুধু খাওয়ার পানিতে সীমাবদ্ধ নেই; রান্না, গোসল, এমনকি গবাদিপশু ও পাখির জন্যও পানির সমস্যা রয়েছে। লবণপানিতে মাছ ধরতে গিয়ে নারীরা নানা শারীরিক সমস্যায় পড়েন। কিন্তু অনেকের চিকিৎসা করানোরও সামর্থ্য নেই।’

জাতীয় মৎস্যজীবী সমিতির মোংলা শাখার সভাপতি বিদ্যুৎ মণ্ডল বলেন, গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা, সুপেয় পানি, স্যানিটেশন ও চিকিৎসার ব্যবস্থা করা জরুরি। এ ছাড়া বিষ দিয়ে মাছ ধরা বন্ধের পাশাপাশি জাহাজের বর্জ্য ও বন্দরকেন্দ্রিক দূষণ নিয়ন্ত্রণেও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

‘সুন্দরবন রক্ষায় আমরা’–এর সমন্বয়কারী নূর আলম শেখ বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পুরোনো পুকুর সংস্কার ও সংরক্ষণ, নতুন পুকুর খনন এবং সরকারি ও জেলা পরিষদের পুকুরগুলো খাবার পানির জন্য উন্মুক্ত করা প্রয়োজন। সুন্দরবন রক্ষায় শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের দলনেতা ইস্রাফিল বয়াতি বলেন, ‘সুন্দরবনের নদী-খালে বিষ দিয়ে মাছ ধরা হচ্ছে। সেই পানি প্রবাহিত হয়ে লোকালয়ে আসছে, আর মানুষ তা ফিটকিরি দিয়ে পরিশোধন করে পান করছে। আমরা এই সংকট থেকে মুক্তি চাই।’

মোংলার সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, জেলেদের অভিযোগ, মাছ ধরতে গেলে বিভিন্ন টহল ফাঁড়ি ও ডাকাতদের টাকা দিতে হয়। বন রক্ষার পরিকল্পনায় স্থানীয় মানুষের জীবিকা, অভিজ্ঞতা ও বাস্তব সমস্যাগুলোকে গুরুত্ব দিতে হবে।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন সুশাসনের জন্য নাগরিকের সভাপতি ফ্রান্সিস সুদান হালদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সেলিম, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, ইয়ুথ লিডার জান্নাতুল সাদিয়া, উন্নয়ন কর্মী মার্গারেট দাস প্রমুখ।

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর গড়া সংগঠন ‘অন্তর বাজাও’-এর সদস্যদের সুন্দরবনবিষয়ক একটি গানের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয়।

পূজায় সম্প্রীতি রক্ষা ও জনস্বার্থে এনসিপির একগুচ্ছ কর্মসূচি ঘোষণা
আসন্ন শারদীয় দুর্গাপূজায় রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মাঠে থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ এবং শাহবাগে প্রতিবাদ সমাবেশের মতো একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

রোববার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির দলীয় কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় এসব সিদ্ধান্ত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সভা সঞ্চালনা করেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

পরে দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা চলাকালে সম্প্রীতি বজায় রাখতে দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা মাঠে সক্রিয় থাকবেন। শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

সভার অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে—আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা এবং চাকরিতে নিয়োগ–বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে কর্মসূচি। এসব দাবিতে ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে এনসিপি। এ কর্মসূচির উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। এ ছাড়া জনসংশ্লিষ্ট এসব ইস্যুতে ৩০ অক্টোবর শাহবাগে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত করে ১৩ অক্টোবরের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি আগামী সপ্তাহে আরও ১০০টি উপজেলা ও পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুতের কাজও জোরদার করা হবে।

সভায় অন্যদের মধ্যে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের শীর্ষ পর্যায়ের নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাত সভায় অংশ নেন।

চতুর্থ দফায় রিয়াদ বিমানবন্দরে হামলা
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গত পাঁচ দিনে চতুর্থ দফা হামলা হলো সৌদি আরবের রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়েছে গত শনিবার। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের এই ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ ১৩ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছেন। সব হামলা মিলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭। এসব হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী।

হুতিদের বিরুদ্ধে ৫ অক্টোবর সৌদি নেতৃত্বাধীন বাহিনীর ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরুর পর কিং খালেদ বিমানবন্দরে এসব হামলা হয়েছে। প্রথম হামলা হয় গত বুধবার। এতে সুদানের এক নাগরিক নিহত হন। এরপর শুক্রবার হামলা চালানো হয়। এই হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন। বিমানবন্দরটিতে সবশেষ হামলা হয়েছে গতকাল রোববার। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি ও হুতিদের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয় গত জুলাইয়ে। লোহিত সাগরে সৌদি আরবকে বাধার মুখে ফেলতে বাব আল-মানদেব প্রণালি নিয়ন্ত্রণে নেয় হুতিরা। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইয়েমেনের নতুন নতুন অঞ্চলও দখল করে গোষ্ঠীটি। পরে সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী কিছু এলাকা আবার হুতিদের কাছ থেকে মুক্ত করেছে। গতকালও দুই পক্ষের তীব্র লড়াই হয়েছে।

এদিন ইয়েমেনি বাহিনী জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় হুতিদের লক্ষ্য করে প্রায় দুই হাজার হামলা চালিয়েছে তারা। গোষ্ঠীটির কাছ থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ ধুবাব শহর মুক্ত করে বাব আল-মানদেব প্রণালির দিকে এগোচ্ছেন বাহিনীর সদস্যরা। তাইজ শহরের নিয়ন্ত্রণ নিয়েও দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। যদিও ইয়েমেনি বাহিনীর সঙ্গে লড়াইয়ের বিষয়ে হুতিদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

ইয়েমেনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সানা সেন্টারের গবেষক ইয়াসমিন আল এরিয়ানি আল-জাজিরাকে বলেন, সৌদি আরবের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা করছে হুতিরা। সে জন্য ইয়েমেন ছাড়িয়ে সৌদিতে হামলা বাড়িয়েছে তারা। হুতিদের এই তৎপরতা আরও বাড়তে পারে। গোষ্ঠীটি সৌদি আরবের পাশাপাশি আঞ্চলিক দেশগুলোকে উসকানি দিচ্ছে। এতে সংঘাতের পরিধি বাড়ার ঝুঁকি রয়েছে।

‘এই হামলা যুদ্ধাপরাধ’

ইরানপন্থী হুতিদের সঙ্গে সৌদি আরবের দ্বন্দ্ব বেশ পুরোনো। ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হুতিরা। পরের বছরে দেশটিতে হুতিবিরোধী সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। ২০২২ সালে এক যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে থামে ওই সংঘাত। বর্তমানে হুতি ও সৌদি-সমর্থিত সরকার—দুই পক্ষই ইয়েমেনে নিজেদের দখলে থাকা অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করছে।

লড়াই দুই পক্ষের মধ্যে হলেও মূল ভুক্তভোগী হচ্ছেন সাধারণ লোকজন। এরই মধ্যে ইয়েমেনে বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। শনিবার রিয়াদে হামলায় নিহত ১২ জনও বেসামরিক। তাঁদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়া সৌদির চারজন রয়েছেন। অন্যরা যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, মিসর ও সুদানের নাগরিক। ওই হামলার ঘটনায় আহত একজন ভারতীয় গতকাল মারা যান।

শনিবার বিমানবন্দরে হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছেন সৌদি নেতৃত্বাধীন বাহিনীর মুখপাত্র তুর্কি আল-মালিকি। গতকাল তিনি বলেন, এই হামলার কড়া জবাব দেওয়া হবে। এ ছাড়া রিয়াদে হামলার পর দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানান তিনি। দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোনও প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার।

রিয়াদ বিমানবন্দরে হামলাই যে শেষ নয়, তা হুতিদের এক সতর্কবার্তা থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। শনিবারের হামলার পর গোষ্ঠীটি জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে সব উড়োজাহাজ সংস্থা, কর্মী, শ্রমিক ও যাত্রীদের সতর্ক থাকতে হবে। এসব স্থানে হামলার ঝুঁকি রয়েছে। পবিত্র শহর মক্কা ও মদিনা বাদে সব বিমানবন্দর এখন তাদের অভিযান চালানোর ক্ষেত্র।

রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

চার বাংলাদেশি আইসিইউতে

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশি হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি। এ ঘটনায় আহত চার বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

গতকাল সচিবালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এর আগে সৌদি আরবে হুতিদের হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছিলেন। আর শনিবার নিহত হয়েছেন দুজন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ১৪ জন নিহত হলেন। শামা ওবায়েদ বলেন, ‘আমরা আশা করব যে এই বিপর্যয় বন্ধ হবে, এই আক্রমণ বন্ধ হবে। এ ধরনের মৃত্যু আসলে মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।’

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদের কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে টার্মিনাল-৩-এর ওপর। এ সময় সেখানে ইউএস-বাংলা, সৌদিয়া ও রিয়াদ এয়ারের বাংলাদেশি যাত্রীরা ছিলেন। তাঁদের মধ্যে ১৭ জন ম্যারিয়ট হোটেলে, ২৫ জন র‍্যাডিসন হোটেলে এবং ৪০ জন প্রিন্সেস নুরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান করছেন।

হামলার কথা ভাবছেন ট্রাম্প

সৌদি-হুতি নতুন করে সংঘাত শুরুর নেপথ্যে ইরান যুদ্ধ। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বব্যাপী বেড়ে যায় জ্বালানির দাম। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মানদেবের নিয়ন্ত্রণ নেয় হুতিরা। এতে জ্বালানি বাজার আরও চাপে পড়ে।

হুতিদের সঙ্গে সংঘাত শুরুর পরপরই মিত্র যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিল রিয়াদ। তবে রিয়াদের কথা যেন যুক্তরাষ্ট্র কানে না তোলে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সেই অনুরোধ জানিয়েছিল হুতিরা। এরপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন, এই সংঘাতে সরাসরি সামরিকভাবে জড়াবে না ওয়াশিংটন। তবে গোয়েন্দা তথ্য দিয়ে বা পরোক্ষভাবে রিয়াদের পাশে থাকতে রাজি তারা।

তবে রিয়াদ বিমানবন্দরে শনিবারের হামলাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। হুতি ইস্যুতে আগের অবস্থান থেকে সরে আসারও ইঙ্গিত দিয়েছেন তিনি। গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের হামলায় যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, সৌদি আরবে হামলা বন্ধ করতে হবে।

সৌদির পাশে থাকবে পাকিস্তান

শুধু যুক্তরাষ্ট্র নয়, রিয়াদ বিমানবন্দরে হামলার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশ এর নিন্দা জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের হামলা মেনে নেওয়ার মতো নয়, তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। নিন্দা জানানো অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, মিসর, কাতার, জর্ডান, ওমান, ফিলিস্তিন, সিরিয়া, জাপান ও কানাডা।

সৌদি আরবের পাশে থাকার আশ্বাস দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্স পোস্টে বলেছেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় তাঁর দেশ অঙ্গীকারবদ্ধ। গত আগস্টে সৌদি আরবের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি করেছিল পাকিস্তান ও তুরস্ক। ওই চুক্তি অনুযায়ী, তিন সদস্যদেশের কেউ আক্রান্ত হলে অন্যরা প্রতিরক্ষায় এগিয়ে আসবে।

তবে এসব নিন্দা ও আশ্বাস যথেষ্ট নয় বলে মনে করেন গবেষণাপ্রতিষ্ঠান গালফ ইন্টারন্যাশনাল ফোরামের নির্বাহী পরিচালক ডানিয়া থাফের। আল-জাজিরাকে তিনি বলেন, সৌদি ও হুতিদের মধ্যে যাতে পূর্ণমাত্রায় সংঘাত না শুরু হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ, এ লড়াই আর কেবল পাল্টাপাল্টি হামলায় সীমাবদ্ধ থাকছে না।

রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন

সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) উদ্যোগে ভারতের নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে বিশ্ববিদ্যালয়টির ১৬তম গভর্নিং বোর্ডের সভায় তাঁকে পরবর্তী মেয়াদের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এর মধ্য দিয়ে অধ্যাপক মামুন আহমেদ বিদায়ী চেয়ারম্যান শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের স্থলাভিষিক্ত হলেন। অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের সভাপতিত্বেই ১৬তম বোর্ড সভাটি অনুষ্ঠিত হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চেয়ারম্যানের মেয়াদ হবে পরপর দুটি সভা অথবা নির্বাচনের তারিখ থেকে দুই বছর—যেটি আগে ঘটে।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হওয়া অত্যন্ত সম্মান ও মর্যাদার। অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের পাশাপাশি তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে কাজ করবেন।

এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট অনুষ্ঠিত বোর্ডের ১৩তম সভায় শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নেকে চেয়ারম্যান নির্বাচনের প্রস্তাব গৃহীত হয়েছিল।
মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং আঞ্চলিক সংহতি জোরদারের লক্ষ্যে সার্কভুক্ত আট দেশের উদ্যোগে ২০১০ সালে নয়াদিল্লিতে আন্তর্জাতিক এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পথনাটক ও প্রদর্শনীর আয়োজন
পড়াশোনার চাপ, পরিবার ও সমাজের প্রত্যাশা এবং ভবিষ্যৎ পেশাজীবন নিয়ে অনিশ্চয়তা—শিক্ষার্থীদের মানসিক চাপের এসব দিক তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে পথনাটক ‘অল ইজ ওয়েল’। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ এই পথনাটকের আয়োজন করে।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে নাটকটি প্রদর্শিত হয়। আয়োজকেরা জানান, মানসিক সংকটে পেশাদার সহায়তা নেওয়াকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করা এবং বন্ধু, সহপাঠী ও প্রিয়জনদের জন্য নিরাপদ, সহমর্মী ও বিচারহীন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরাই ছিল নাটকটির মূল উদ্দেশ্য।

নাটকটির নির্দেশক মুবাশ্বির মাহমুদ বলেন, ‘আমাদের এই নাটকের মাধ্যমে আমরা সমাজের মানসিক স্বাস্থ্যবিষয়ক ভুল ধারণা ও অসংবেদনশীলতাকে প্রশ্ন করতে চেয়েছি। মানসিক সংকটে থাকা মানুষকে বিচ্ছিন্ন না করে, বরং তাঁদের বোঝা, পাশে থাকা এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়াই আমাদের নাটকের মূল বার্তা।’

এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এবং এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে টিএসসির পায়রা চত্বরে দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক মেহজাবীন হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

দিল্লিতে আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল
ভারতের দিল্লিতে চলমান আন্দোলনে দমন-পীড়ন বন্ধ এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ ও মশালমিছিল করেছে বাংলাদেশ যুব ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ভারতের আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ কর্মসূচি পালন করেন সংগঠন দুটির নেতা-কর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ শাহরিয়ার। সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক।

সভাপতির বক্তব্যে রাশেদ শাহরিয়ার বলেন, গণতান্ত্রিক আন্দোলনে দমন-পীড়নের ঘটনা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের দাবির আড়ালে থাকা বাস্তবতাকে উন্মোচিত করেছে। এ ঘটনা সমকালীন বিশ্ব ও রাষ্ট্রব্যবস্থার সংকটকেও সামনে এনেছে। বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে বিপ্লবী গণ-আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়েই জনগণের বিজয়ের সম্ভাবনা তৈরি হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ভারত সরকারের প্রতি আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া এবং আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান রাশেদ শাহরিয়ার। একই সঙ্গে ভারতের ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে তাঁদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সংহতি প্রকাশ করেন তিনি।

এতে আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও ঢাকা নগর শাখার সভাপতি নওশিন মুসতারি সাথী, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগর শাখার সহসভাপতি পঙ্কজনাথ সূর্য এবং বাংলাদেশ যুব ফ্রন্টের ঢাকা নগর শাখার আহ্বায়ক রবিউল করিম। সমাবেশ শেষে শাহবাগে একটি মশালমিছিল বের করা হয়।

পাঁচ মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনামুরের জামিন স্থগিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা পৃথক পাঁচ মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী চিকিৎসক এনামুর রহমানকে দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রোববার এ আদেশ দেন।

জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালে সাভার থানা ও সাভার মডেল থানায় মামলাগুলো দায়ের করা হয়। এসব মামলায় অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন এনামুর রহমান। শুনানি নিয়ে গত ৮ ও ৯ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ এনামুরকে এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেন।

এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে। আবেদনগুলো শুনানির জন্য চেম্বার আদালতের রোববারের কার্যতালিকায় ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খালেদ মাহমুদুর রহমান। এনামুরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও মুহাম্মদ মামুনুর রশিদ।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খালেদ মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগে এই পাঁচটি মামলা দায়ের হয়। পাঁচ মামলায় হাইকোর্টের এনামুরকে দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

এর আগে ২০২৫ সালের ২৬ জানুয়ারি এনামুর রহমানকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ২৭ জানুয়ারি মিরপুর থানার একটি হত্যা মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সাভার থানায় করা মো. হৃদয় হত্যা মামলায় এনামুর রহমানকে একই বছরের ১৮ ফেব্রুয়ারি হাজির করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। সেদিন আদালত চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। এর পর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে আছেন।

দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এনামুর রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের জানুয়ারিতে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এনামুর। তবে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে হেরে যান তিনি।

এপিসির চাকায় পিষ্ট করে দুর্জয়কে হত্যা, পরে লাশ নদীতে ফেলা হয়
জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় এপিসির (সাঁজোয়া যান) চাকায় পিষ্ট করে হত্যা করা হয়েছিল উবারচালক মোখলেসুর রহমানকে (দুর্জয়)। আওয়ামী লীগের লোকজনের সহযোগিতায় পুলিশ সদস্যরা দুর্জয়ের লাশ গুম করার চেষ্টা করেন। তুরাগ নদে তাঁর লাশ ফেলে দেওয়া হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার ২৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশে বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রোববার এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এই মামলার আসামিদের মধ্যে আটজন গ্রেপ্তার আছেন। রোববার তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার আসামিদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা উপস্থিত আসামিদের ট্রাইব্যুনাল বাংলায় পড়ে শোনান।

তখন ট্রাইব্যুনাল বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরায় আসামিরা এপিসির পেছনের চাকায় পিষ্ট করে উবারচালক মোখলেসুর রহমানকে হত্যা করেন। তাঁর লাশ গুম করার জন্য পুলিশ সদস্যরা স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের সহায়তায় মরদেহ প্রথমে উত্তরা পূর্ব থানা ভবনের নিচতলায় পানির পাম্পের ঘরে রাখেন। পরে সে রাতে তাঁর লাশ উত্তরা ৮ নম্বর সেক্টরের আইচি হাসপাতালের সামনের তুরাগ নদে ফেলে দেন। ২০ জুলাই টঙ্গীর মরকুন গুদারাঘাটের মারুকা সেতুর উত্তর পাশে মরকুন বিলে মোখলেসুর রহমানের লাশ ভাসমান অবস্থায় পায় টঙ্গী পূর্ব থানা পুলিশ। তাঁর লাশ উদ্ধার করে পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করে।

আসামিদের বিরুদ্ধে আনা আরও অভিযোগ তুলে ধরে ট্রাইব্যুনাল বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা ৩ নম্বর সেক্টরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থী মুগ্ধ গুলিবিদ্ধ হন। সে সময় মুগ্ধ আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিতে সহযোগিতার পাশাপাশি আন্দোলনরত ছাত্র–জনতাকে পানি ও বিস্কুট বিতরণ করছিলেন। পরে মুগ্ধকে আন্দোলনকারীরা উত্তরার একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই মামলার আসামিদের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে। সব কটি অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল। অভিযোগের মধ্যে আছে ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরায় মুগ্ধ, মোখলেসুর রহমানসহ জাহিদুজ্জামান তানভীন, শেখ ফাহমিন জাফর, মো. শাকিল হোসেন, মো. সাব্বির হোসেন ও সজিব সরকারকে গুলি করে হত্যা। এ ছাড়া পরদিন ১৯ জুলাই উত্তরা এলাকায় রিদোয়ান শরীফ, মো. ছাব্বির ইসলাম, মো. আসাদুল্লাহ ও নাঈমা সুলতানাকে আসামিরা গুলি করে হত্যা করেন বলেও অভিযোগ আনা হয়েছে।

উপস্থিত আসামিদের কাছে ট্রাইব্যুনাল জানতে চান, তাঁদের বিরুদ্ধে পঠিত অভিযোগ স্বীকার করেন কি না। জবাবে উপস্থিত আসামিরা বলেন, তাঁরা নির্দোষ। তাঁরা ন্যায়বিচার চান।

তারপর এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এই মামলার যে আট আসামি গ্রেপ্তার আছেন তাঁরা হলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান, সাবেক কনস্টেবল হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী এবং আওয়ামী লীগ নেতাদের সহযোগী দেলোয়ার হোসেন, মো. শাহ আলম ও মো. ইরফানুল হক গাজী।

এই মামলার অন্য ১৮ জন আসামি পলাতক। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য হাবিব হাসান, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপি উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীম, সাবেক এডিসি তৌহিদুল ইসলাম, সাবেক এসি সুমন কর, উত্তরা পশ্চিম থানার সাবেক ওসি বি এম ফরমান আলী প্রমুখ।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট গড়তে চায় বাংলাদেশ
রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে একক প্রচেষ্টার বদলে চীন, আসিয়ান, জাতিসংঘ, জাপানসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি কৌশলগত আঞ্চলিক জোট গড়তে চায় বাংলাদেশ। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: টেকসই প্রত্যাবাসন এবং একটি স্থায়ী আঞ্চলিক সমাধানের অভিমুখে ভবিষ্যৎ কার্যপন্থা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ (এফএসডিএস) এই সেমিনারের আয়োজন করে।

সম্প্রতি জাপান সরকারের মিয়ানমারবিষয়ক জাতীয় পুনর্মিলনসংক্রান্ত বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাসাকাওয়া বাংলাদেশ সফর করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে তাঁর আলোচনা হয়েছে। নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে তিনি নিজেও আলোচনা করেছেন। এ বিষয়ে জাপান সরকার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রীর জাপান সফরের কথা রয়েছে, যেখানে প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে আরও আলোচনা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

রাখাইন রাজ্যের বর্তমান ভূরাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে আইনি সরকারের পাশাপাশি বড় অংশের নিয়ন্ত্রণে রয়েছে আরাকান আর্মি। ফলে বর্তমান প্রেক্ষাপটে অনানুষ্ঠানিক যোগাযোগসহ নানামুখী কূটনৈতিক মাধ্যম ব্যবহার করে সমাধানের পথ খোঁজা হচ্ছে। তবে শান্তিপূর্ণ প্রত্যাবাসনই মূল লক্ষ্য। চূড়ান্ত বিকল্প হিসেবে সব পথ উন্মুক্ত রেখেই বাংলাদেশ কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখবে।

এফএসডিএসের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) ইসমাইল জবিউল্লাহ।

ত্রাণ নয়, টেকসই প্রত্যাবাসন দরকার

ইসমাইল জবিউল্লাহ বলেন, রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা বা দ্বিপক্ষীয় বিষয় নয়; এটি জাতীয় স্বার্থ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভূরাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। এখন সংকট ব্যবস্থাপনার পরিবর্তে কৌশলগত কূটনীতিতে জোর দিতে হবে।

অস্থায়ী ত্রাণ সহায়তার বদলে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে উল্লেখ করে ইসমাইল জবিউল্লাহ বলেন, বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে নিতে হবে সমন্বিত জাতীয় কৌশল। একই সঙ্গে রোহিঙ্গাদের মানবিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় ও মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির ওপরও তিনি গুরুত্ব দেন।

সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে এ বছর বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রত্যাবাসন ইস্যুটি আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। চীন, জাপান, ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ প্রতিবেশীদের সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত একটি টেকসই প্রত্যাবাসনের পথ বের করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সেমিনারে বিষয়ভিত্তিক তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। মিয়ানমার ও রাখাইনের পরিবর্তিত রাজনৈতিক ও নিরাপত্তা প্রেক্ষাপট নিয়ে অধ্যাপক এ এস এম আলী আশরাফ; রাখাইনের উন্নয়ন, কানেক্টিভিটি ও প্রত্যাবাসন বিষয়ে অধ্যাপক শাহাব এনাম খান এবং আঞ্চলিক কূটনীতি ও বাংলাদেশের কৌশলগত পথ নিয়ে প্রস্তাবনা তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাফায়াত আহমদ।

আলোচনায় বক্তারা জোর দিয়ে বলেন, প্রত্যাবাসন কেবল মানুষের শারীরিক পুনর্বাসন নয়; বরং ফেরত যাওয়া নাগরিকদের নিরাপত্তা, নাগরিকত্ব, বাসস্থান, জীবিকা ও স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে গ্রহণযোগ্যতা তৈরির মতো অনুকূল পরিবেশ নিশ্চিত করাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি।

সেমিনারে দেশি-বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, গবেষক, শিক্ষাবিদ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।