রাত ৮টার মধ্যে টিএসসির কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আড্ডায় মেতেছিলেন বন্ধুরা।  l প্রথম আলো ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আড্ডায় মেতেছিলেন বন্ধুরা। l প্রথম আলো ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সব ধরনের কার্যক্রম রাত আটটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টিএসসি পরিচালক মহিউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

noname
noname

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএসসিতে অবস্থিত সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোকে বিবিধ বিবেচনায় নিরাপত্তার স্বার্থে নিজ নিজ কার্যক্রম রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে। তবে কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সময় রাত ১১টা পর্যন্ত করা যাবে।