প্রতারণার অভিযোগে নাইজেরিয়ার নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপকের সঙ্গে প্রতারণার অভিযোগে নাইজেরিয়ার এক নাগরিককে আটক করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সিলেট নগর পুলিশ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায়।

আটক ব্যক্তির নাম ডোনাটাস ইমিকা ওনিজুয়া। প্রতারণার শিকার অধ্যাপকের নাম মোহাম্মদ ফারুক মিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক।

সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ সাংবাদিকদের বলেন, অধ্যাপক ফারুক মিয়া গত ১৪ ফেব্রুয়ারি একটি ই-মেইলে আমেরিকায় এক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পান। সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে পর্যায়ক্রমে তাঁর কাছ থেকে ৫০০ ডলার, ৩ হাজার ৩০৮ ডলার এবং ১৮০০ ডলার হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। এ ঘটনায় জড়িত সন্দেহে নাইজেরিয়ার ওই নাগরিককে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট নগর পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) ফয়সাল মাহমুদ ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) এম এ ওয়াহাব।