বস্তিতে আগুন, ঘরছাড়া মানুষ
রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেকের ৬ নম্বর সড়কের মাথার বস্তিতে রোববার রাত পৌনে ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কমপক্ষে অর্ধশত ঘর পুড়ে গেছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বস্তির বাসিন্দারা কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। তারা তেমন কিছু সরাতে পারেননি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘরছাড়া মানুষগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে। ছবিগুলো সোমবারের।
১ / ১০

২ / ১০

৩ / ১০

৪ / ১০

৫ / ১০

৬ / ১০

৭ / ১০

৮ / ১০

৯ / ১০

১০ / ১০
