সিরাজগঞ্জে জাতীয় পাট কলে আগুন

সিরাজগঞ্জে জাতীয় পাট কলে আগুন লেগেছে। আজ বুধবার ভোর পৌনে ছয়টার দিকে এই আগুন লাগে। আগুনের সূত্রপাত কীভাবে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সিরাজগঞ্জ স্টেশনের উপসহকারী পরিচালক আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্ষয়ক্ষতির বিষয়টিও এখনো নিরূপণ করা যায়নি।