কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীতে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। সকাল সাতটার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে মহাখালীর কড়াইল বস্তিতে এই আগুন লাগে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ৬টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাঁরা কাজ শুরু করেন।