বিপিএমসিএর কার্যনির্বাহী কমিটি গঠন

এম এ মুবিন খান (বাঁয়ে) এনামুর রহমান
এম এ মুবিন খান (বাঁয়ে) এনামুর রহমান

বেসরকারি মেডিকেল কলেজগুলোর সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) বার্ষিক সাধারণ সভা ৯ মার্চ ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুবিন খান।

সভায় সংগঠনের সদস্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী চিকিৎসক এনামুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা চিকিৎসক সৈয়দ মোদাচ্ছের আলী, সাংসদ আনোয়ার খানসহ দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ডিএমডি এম এ মুবিন খানকে সভাপতি ও এনাম মেডিকেল কলেজের চেয়ারম্যান এনামুর রহমানকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য বিপিএমসিএর ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যদের মধ্যে সহসভাপতি পদে ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম, গ্রিন লাইফ মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. মাঈনুল আহসান, টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান হুসনে আরা বেগম, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের চেয়ারম্যান এম এ মুকিদ ও বাংলাদেশ মেডিকেল কলেজের পরিচালক চিকিৎসক এ এইচ রেজওয়ানুল কবির, যুগ্ম সম্পাদক পদে ইউনিভার্সেল মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল আহসান সরকার, সিটি মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. রিফায়েতউল্লাহ শরীফ ও বারিন্দ মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক রফিকুল আলম, অর্থ সম্পাদক ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের পরিচালক মো. ইকরাম হোসেন বিজু, সাংগঠনিক সম্পাদক পদে তায়েরুন্নেছা মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল হক, বি. সা. সম্পাদক পদে নর্থ ইস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান মো. আফজাল হোসেন (সিলেট), ময়নামতি মেডিকেল কলেজ, কুমিল্লার চেয়ারম্যান মো. শহীদুল্লাহ (চট্টগ্রাম), নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান তাসকিনুর রহমান (রাজশাহী), আইনবিষয়ক সম্পাদক পদে গাজী মেডিকেল কলেজের চেয়ারম্যান গাজী মিজানুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের চেয়ারম্যান নীলু আহসান, কার্যনির্বাহী সদস্য পদে আইচি মেডিকেল কলেজের চেয়ারম্যান উলফাত জাহান মুন, সাহাবউদ্দিন মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের পরিচালক মোহাম্মাদ ইউসুফ মনোনীত হয়েছেন। বিজ্ঞপ্তি