খোঁপায় লুকানো ইয়াবা
পটুয়াখালী শহরের বনানী এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে আজ মঙ্গলবার ১ হাজার ৪০০টি ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মো. সোহেল সিকদার নামের (৩৯) একজনকে আটক করা হয়।
পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান বলেন, সোহেল বনানী এলাকার সংশপ্তক লেনের একটি বাড়ির ভাড়াটিয়া। তাঁর বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই বাসায় অভিযান চালায়। এ সময় সোহেলের ব্যবহৃত কাপড় রাখার র্যাকে তাঁর স্ত্রীর কৃত্রিম চুলের খোঁপার মধ্যে মোড়ানো ১ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।