নিরাপদ আশ্রয়ের খোঁজে তাঁরা

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় নিরাপদে স্থানে ছুটছেন উপকূলবাসী। গোবাদিপশু-পাখি নিয়ে অনেকে ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। সঙ্গে রেখেছেন শুকনো খাবার। শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঝুঁকিপূর্ণ উপকূলীয় জেলাগুলোর ১২ লাখ ৪০ হাজার ৭৯৫ জনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ফণীর প্রভাবে শুক্রবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলা মানুষের নানা চিত্র তুলে ধরা হলো-
চর কাসেমের ঝুঁকিপূর্ণ এলাকার লোকজন ও গবাদিপশু নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবকেরা। রাঙ্গাবালী, পটুয়াখালী। ছবি: প্রথম আলো

চর কাসেমের লোকজন গোবাদিপশু নিয়ে ট্রলারে করে নিরাপদ স্থানে ছুটছেন। রাঙ্গাবালী, পটুয়াখালী। ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় ফণীর আঘাত হানার আগে পতেঙ্গা এলাকার বঙ্গোপসাগর পারের মানুষেরা ঘর মেরামত করে নিচ্ছেন। ছবি: জুয়েল শীল

ঘূর্ণিঝড় ফণীর আঘাত হানার আগে শুকনো খাবারের ব্যবস্থা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এতে সহযোগিতা করছেন চট্টগ্রাম রেড ক্রিসেন্টের সদস্যরা। ছবি: জুয়েল শীল

কপোতাক্ষ নদের পূর্ব পারের ঘাটাখালী গ্রামের বহু মানুষ এখন রাস্তায়। তাঁরা আশঙ্কা করছেন, ঘূর্ণিঝড় ফণী আঘাত হানলে গ্রামের সামনের ছোট্ট বেড়িবাঁধটি ভেঙে যাবে। এতে লোনাপানিতে পুরো এলাকা ভেসে যাবে। কয়রা, খুলনা। ছবি: শুভ্র কান্তি দাশ

একটি আশ্রয়কেন্দ্রে চর বাংলার মানুষ নিরাপদ আশ্রয় নিয়েছে। চর বিশ্বাস ইউনিয়ন, গলাচিপা, পটুয়াখালী। ছবি: প্রথম আলো

ফণীর আশঙ্কায় ৭ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তাই মালামাল বহনকারী নৌযান রূপসা নদীর ৫ নম্বর ঘাটে নোঙর করা হয়েছে। ছবি: সাদ্দাম হোসেন

রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রস্তুতি নিচ্ছেন রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা। কক্সবাজার। ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় ফণীর সংকেত ও বিভিন্ন সতর্কতা বিষয়ে মাইকিং করছেন সিপিপির সদস্যরা। ছনুয়া ইউনিয়ন, বাঁশখালী, চট্টগ্রাম। ছবি: হিমেল বড়ুয়া