নিয়মিত নিয়ম ভাঙা!

>রাজধানীসহ সারা দেশেই অসতর্কতামূলক চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবুও রাস্তা পারাপারে পথচারীদের সচেতনতা দেখা যাচ্ছে না। মহাখালী চৌরাস্তায় পথচারীদের রাস্তা পারাপারের বিশৃঙ্খলা প্রতিদিনের দৃশ্য। সামনে পদচারী-সেতু থাকা সত্ত্বেও সড়ক বিভাজক টপকে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। ব্যস্ত সড়কে ঝুঁকি নিয়ে এভাবে চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নির্দিষ্ট একটি পয়েন্টে একটি সংগঠন কিছু সচেতনতামূলক পোস্টার লাগালেও সেদিকে কারও দৃষ্টি নেই।
সড়ক বিভাজক টপকে পার হতে গিয়ে হঠাৎ চলে এসেছে বাস। তাই বিভাজকের ওপরেই দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে পথচারীকে। অথচ বিভাজকের গায়েই আছে সতর্কবাণী।

অনেক তরুণের কাছে দৌড়ে সড়ক বিভাজক টপকে পার হওয়া যেন এক ধরনের খেলা।

একটু অসতর্ক হলেই ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

কোলে থাকা ছোট্ট শিশুটিও রাস্তা পার হওয়ার সময় হাত উঁচিয়ে যানবাহনকে থামার সংকেত দিচ্ছে।

পাশেই পদচারী-সেতু। কিন্তু ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়াতেই সব আনন্দ।

দল বেঁধে নিয়ম ভাঙার খেলা।
দল বেঁধে নিয়ম ভাঙার খেলা।
ব্যস্ত সড়কে দুই লেনেই চলছে বাস। তার মধ্যেই চলছে ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার।