শ্যামনগর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের একটি পেট্রল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ উপজেলা সদরের একটি পেট্রল পাম্পের পাশের ধান খেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করেন। তার বয়স আনুমানিক ২৭ বছর। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তাঁর নামপরিচয় জানা যায়নি।
ওসি বলেন, অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে।