চট্টগ্রামে ৫ টন পলিথিন জব্দ করে ৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের সাগরিকায় একটি কাভার্ডভ্যান থেকে পাঁচ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বেলা ১১টাযর দিকে এই অভিযান চালানো হয়। পলিথিনের মালিক নগরের রেয়াজ উদ্দিন বাজারের শাহ আমানত ট্রেডার্সকে পাঁচ লাখ টাক জরিমানা করেন অধিদপ্তরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক।
অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরের সাগরিকা রোড থেকে কাভার্ডভ্যান ভর্তি পাঁচ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এই পলিথিন যাচ্ছিল রেয়াজ উদ্দিন বাজারের শাহ আমানত ট্রেডার্সে। পরে দোকানের মালিককে ডেকে এনে জরিমানা করা হয়। তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। ৫৫ মাইক্রনের নিচে পলিথিন বাজারজাত করা নিষেধ।