ফরিদপুরে জ্বর-হামে ট্রাকচালকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দায় আজ শনিবার ভোরে জ্বর ও হামে আক্রান্ত হয়ে এক ট্রাকচালকের (৩৯) মৃত্যু হয়েছে।

ওই ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ওই ট্রাকচালক গত দেড় মাস ধরে বাড়িতেই ছিলেন। এক সপ্তাহ আগে তিনি পুকুরে মাছ ধরতে গিয়ে জ্বরে আক্রান্ত হন। তিনি বিবাহিত এবং দুই মেয়ের বাবা।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইফতেখার আজাদ বলেন, ওই ব্যক্তি জ্বরের সঙ্গে হামে আক্রান্ত হয়েছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা জানতে তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।