রাজশাহীতে আরও ৯ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহী নগরের পাঁচজনসহ আরও নয়জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাতে রাজশাহীর দুটি ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। রাজশাহীর সিভিল সার্জন মোহা. এনামুল হক আজ মঙ্গলবার এ কথা জানান।


সিভিল সার্জন বলেন, রাজশাহী নগরের বিভিন্ন এলাকার পাঁচজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে এই পাঁচজনসহ নগরে কোভিড–১৯ রোগীর সংখ্যা ২৪। মারা গেছেন দুজন। সুস্থ হয়েছেন পাঁচজন। রাজশাহী জেলার মধ্যে নতুন করে মোহনপুর উপজেলায় দুজন, বাঘার একজন ও পবার একজন আছেন।


সিভিল সার্জন দপ্তরের দেওয়া তথ্য মতে, রাজশাহীর পুঠিয়াতে গত ১২ এপ্রিল জেলার প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হয়। এরপর জেলা ও নগরে এ পর্যন্ত ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৯ জন।