সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী লোকোমাস্টার নিহত

নীলফামারীর সৈয়দপুরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ তুষার (৩৫)। তিনি বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গতকাল রোববার ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন মোহাম্মদ তুষার (৩৫) নিহত হয়েছেন। নিহত সুমন দিনাজপুরের পার্বতীপুরের গুলপাড়ার জুলফিকার আলীর ছেলে। তিনি বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে মোটরসাইকেলে করে সৈয়দপুর থেকে পার্বতীপুরে যাচ্ছিলেন সুমন। এ সময় সৈয়দপুর উপজেলার সীমানা এলাকার চৌমুহনী বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান সুমন। এ সময় মোটরসাইকেলে থাকা তাঁর বোন ও ভাগনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।