তরুণ উদ্ভাবকদের জন্য ব্র্যাক মন্থন অ্যাওয়ার্ড চালু
উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং নতুন ডিজিটাল ও মোবাইল উদ্ভাবনকে স্বীকৃতি দিতে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হচ্ছে উদ্ভাবনী পুরস্কার ‘মন্থন অ্যাওয়ার্ড’। ২০০৪ সালে দক্ষিণ এশিয়ায় মর্যাদাপূর্ণ এ পুরস্কার প্রবর্তন করে ভারতের ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন। ব্র্যাকের ব্যবস্থাপনায় বাংলাদেশে এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড’।
নয়টি বিভাগে সেরা উদ্ভাবন ও উদ্যোগগুলোকে এই পুরস্কারে ভূষিত করা হবে। বিজয়ী উদ্ভাবনগুলোকে আরও ৩৫টি দেশের উদ্ভাবনের সঙ্গে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ, পরিচালক কে এ এম মোরশেদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়কারী মুনির হাসান, ডিইএফের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার রবি গুরিয়া এবং ওয়েবেবল-এর পরিচালক অভিক আলম। এই উদ্যোগের সহযোগিতায় আছে প্রথম আলো। পার্টনার রয়েছে ওয়েবেবল ও চ্যানেল-২৪।