শুটিং শুরুর খুশিতে শিল্পীদের সেলফি

ইন্দ্রপুরী স্টুডিওতে ‘রানি রাশমণি’র শুটিংয়ের ফাঁকে প্রীতম দাসের সেলফিতে অন্য শিল্পীরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
ইন্দ্রপুরী স্টুডিওতে ‘রানি রাশমণি’র শুটিংয়ের ফাঁকে প্রীতম দাসের সেলফিতে অন্য শিল্পীরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আবার ভারতের বাংলা টিভি চ্যানেলের সিরিয়ালগুলোর নতুন পর্বের প্রচার শুরু হচ্ছে। জানা গেছে, আজ সোমবার থেকে বেশির ভাগ সিরিয়ালের নতুন পর্ব প্রচারের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন টিভি চ্যানেলের কর্তৃপক্ষ নির্মাতাদের নতুন পর্ব দ্রুত জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে। নির্মাতারাও সেভাবেই কাজ করছেন। এ ব্যাপারে তাঁদের সহযোগিতা করছেন অভিনয়শিল্পী ও কারিগরি দলের সদস্যরা। যেসব সিরিয়াল নিয়মিত প্রচারিত হচ্ছে, তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কলকাতার টালিগঞ্জের স্টুডিওগুলো।

‘কে আপন কে পর’ সিরিয়ালের একঝাঁক তরুণ তারকা। শুটিং শুরুর খুশিতে এই সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেন শ্রীময়ী
‘কে আপন কে পর’ সিরিয়ালের একঝাঁক তরুণ তারকা। শুটিং শুরুর খুশিতে এই সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেন শ্রীময়ী

এদিকে গত শনিবার থেকে স্টুডিওপাড়া আবার জমজমাট। কলাকুশলীদের হাঁকডাক, ব্যস্ততা, চায়ের কাপে ঘন ঘন চুমুক, চটজলদি শট নিয়ে দ্রুত পর্বের কাজ শেষ করা। মেকআপ রুমে মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার ও ড্রেসারদের তৎপরতায় সিরিয়ালের চরিত্র হয়ে উঠেছেন জনপ্রিয় শিল্পীরা।

সেলফি তুলে ফেসবুকে দিয়েছেন ‘সীমারেখা’ ধারাবাহিকের ‘টিয়া’ অলিভিয়া সরকার
সেলফি তুলে ফেসবুকে দিয়েছেন ‘সীমারেখা’ ধারাবাহিকের ‘টিয়া’ অলিভিয়া সরকার

১৮ আগস্ট থেকে টানা ছয় দিন বন্ধ ছিল বাংলা সিরিয়ালের শুটিংসহ সব কাজ। দিনের পর দিন ওভারটাইম করে প্রাপ্য টাকা না পাওয়া, বেতন নিয়ে জটিলতা৷ এ ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে প্রযোজকদের সঙ্গে শিল্পীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এ ছাড়া যাঁদের সঙ্গে চুক্তি আছে, সেই শিল্পীরা ১২ ঘণ্টার বেশি কাজ করবেন না। চুক্তির বাইরের শিল্পীরা সর্বোচ্চ ১০ ঘণ্টা কাজ করবেন। কারিগরি দলের সদস্যদের ১৪ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। আর মাসের যেকোনো সাত দিন একজন শিল্পীকে দিয়ে রাতে কাজ করানো যাবে। কিন্তু প্রযোজকেরা এসব দাবির ব্যাপারে ছাড় দিতে চাননি। এর ফলে ধর্মঘট শুরু করেন শিল্পীরা। বন্ধ হয়ে যায় সব সিরিয়ালের নতুন পর্বের প্রচার।

‘সাত ভাই চম্পা’ সিরিয়ালের ফ্লোর থেকে সেলফি তুলেছেন মণিমল্লিকা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়
‘সাত ভাই চম্পা’ সিরিয়ালের ফ্লোর থেকে সেলফি তুলেছেন মণিমল্লিকা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়

এরপর গত বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে নবান্নে নিজের কার্যালয়ে বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে উপস্থিত ছিলেন প্রযোজকদের সংগঠন, আর্টিস্ট ফোরাম, টেকনিশিয়ান আর বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিরা। এরপর সব পক্ষের প্রতিনিধিদের পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘মা-ভাই-বোনেরা কাল থেকে আবার সবাই সিরিয়াল দেখতে পাবেন।’

‘শুভদৃষ্টি’ সিরিয়ালের কাজের ফাঁকে সেলফি তুলেছেন ঐন্দ্রিলা বসু
‘শুভদৃষ্টি’ সিরিয়ালের কাজের ফাঁকে সেলফি তুলেছেন ঐন্দ্রিলা বসু

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘শিল্পীরা যাতে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে বেতন পেয়ে যান, সেই বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে। বাংলা সিরিয়াল বন্ধ হওয়া কোনোভাবেই কাম্য নয়। বহু মানুষ সিরিয়াল দেখে অবসর সময় কাটান। এমনকি আমি নিজেও সিরিয়ালের একজন দর্শক।’

‘ভজগোবিন্দ’র শুটিংয়ে স্বস্তিকা দত্ত
‘ভজগোবিন্দ’র শুটিংয়ে স্বস্তিকা দত্ত

এরপর দ্রুত শুভেচ্ছা জানান ‘অন্দরমহল’ সিরিয়ালের ‘পরমেশ্বরী’ কনীনিকা বন্দ্যোপাধ্যায় আর ‘বকুলকথা’ সিরিয়ালের ‘বকুল’ উষসী রায়। কাজের ফেরার খবর পেয়ে তাঁরা দুজনই দারুণ খুশি। বিদেশ থেকে ফিরে জেটল্যাগ কাটিয়ে নিউ থিয়েটারস স্টুডিওতে শনিবার শুটিং শুরু করেছেন ‘সীমা রেখা’ সিরিয়ালের নায়িকা ইন্দ্রাণী হালদার। একই স্টুডিওতে পুরোদমে চলছে জি বাংলার ধারাবাহিক ‘জয়ী’র শুটিং। অন্যদিকে ভারতলক্ষ্মী স্টুডিওতে চলছে ‘সাত ভাই চম্পা’ আর ‘আমলকী’র শুটিং চলছে। ‘রানি রাশমণি’র শুটিং হচ্ছে ইন্দ্রপুরী স্টুডিওতে। ইন্দ্রপুরী স্টুডিওর ১৩ নম্বর ফ্লোরে ‘কৃষ্ণকলি’র শুটিংয়ে অংশ নিচ্ছেন সব শিল্পী।

‘ভানুমতীর খেল’ সিরিয়ালের শুটিংয়ের ফাঁকে সেলফি তোলেন দেবপর্ণা চক্রবর্তী
‘ভানুমতীর খেল’ সিরিয়ালের শুটিংয়ের ফাঁকে সেলফি তোলেন দেবপর্ণা চক্রবর্তী

জানা গেছে, শনিবার সকালে কাজে ফিরেই শিল্পীরা একে অন্যকে জড়িয়ে ধরেন। কুশলবিনিময় করে দ্রুত ছুটে যান মেকআপ রুমে। সবার খুশি দেখে মনে হয়েছে, অনেক দিন পর শিল্পীরা যেন নিজেদের পরিবেশে এসে প্রাণ ফিরে পেয়েছেন। অনেকেই সেট থেকে সেলফি তুলে তা পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

‘কৃষ্ণকলি’ শুটিংয়ে প্রিয়াঙ্কা, তিয়াসা, অভিজিৎ ও ভিভান
‘কৃষ্ণকলি’ শুটিংয়ে প্রিয়াঙ্কা, তিয়াসা, অভিজিৎ ও ভিভান
‘জয়ী’ সিরিয়ালের ফ্লোর থেকে সঞ্চারী মণ্ডলের সেলফি
‘জয়ী’ সিরিয়ালের ফ্লোর থেকে সঞ্চারী মণ্ডলের সেলফি
‘হৃদয়হরণ বিএ পাস’ সিরিয়ালের ফ্লোর থেকে রোশনি তন্বী ভট্টাচার্য ও জয়ী দেব রায়ের ছবি
‘হৃদয়হরণ বিএ পাস’ সিরিয়ালের ফ্লোর থেকে রোশনি তন্বী ভট্টাচার্য ও জয়ী দেব রায়ের ছবি