নাগরিক টিভিতে আজ 'আয়ুশ-নকশা বিয়ে উৎসব'

আজ রাত ১০টায় নাগরিক টিভিতে দেখানো হবে ‘আয়ুশ-নকশা বিয়ে উৎসব ২০১৮ ’–এর জমকালো গালা রাউন্ড। ২১ ডিসেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তারকাবহুল এই উৎসব অনুষ্ঠিত হয়। এটি উপস্থাপনা করেন সংগীতশিল্পী ইমরান ও অভিনেত্রী টয়া।
‘আয়ুশ-নকশা বিয়ে উৎসব ২০১৮’ অনুষ্ঠানে সংস্কৃতিজগতের বিভিন্ন তারকা থেকে শুরু করে ফ্যাশনজগতের নামী মডেলরা র্যা ম্পে হাঁটেন। প্রথমবারের মতো দম্পতি হিসেবে মঞ্চে ওঠেন (ডান দিক থেকে দ্বিতীয়) সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়া হোসেন, অভিনেতা সিয়াম আহমেদ ও স্ত্রী শাম্মা রুশাফী, অভিনেত্রী শবনম ফারিয়া ও স্বামী হারুনুর রশীদ এবং অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও স্বামী জুবাইদুল হক।