হোয়াইট হাউসে ইরানবিরোধীদের হুঁশিয়ার করলেন রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবি: রয়টার্স
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আজ মঙ্গলবার বলেছেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নয়া পদক্ষেপগুলো তাঁর দেশ কাটিয়ে উঠবে। এই অবরোধ ইরানি জাতিকে ঐক্যবদ্ধ করতে কাজ করবে। খবর রয়টার্স

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রুহানি বলেন, তাঁর সরকার অর্থনৈতিক প্রতিবন্ধকতাগুলো অতিক্রম করবে এবং ‘হোয়াইট হাউসের ইরানবিরোধী কর্মকর্তাদের’ দেখিয়ে দেবে—অবরোধ ব্যর্থ হয়েছে।

‘অর্থনৈতিক সমস্যাগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে বহু লোক এই ইসলামি প্রজাতন্ত্রের ভবিষ্যতের ব্যাপারে বিশ্বাস হারিয়েছে এবং এর ক্ষমতা সম্পর্কে সন্দিহান,’ ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও বেকারত্বের মধ্যে দেশের অর্থনীতি তিনি কীভাবে সামলাচ্ছেন এমন প্রশ্নের জবাবে রুহানি এ কথা বলেন।

রুহানি আরও বলেন, ‘আমরা আমেরিকা বা অর্থনৈতিক সমস্যা নিয়ে ভীত নই। আমরা সমস্যাগুলো কাটিয়ে উঠব।’