বায়ু দূষণরোধে চীনকে ৩০ কোটি ডলার দিচ্ছে এডিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী বেইজিং এবং এর আশপাশের এলাকার বায়ুদূষণের ভয়াবহতা কমানোর জন্য চীনকে ৩০ কোটি ডলারের ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবি বলেছে, বেইজিং ও সংলগ্ন এলাকার বাতাস এমন ভয়াবহ মাত্রায় দূষিত হয়ে পড়েছে যে তা জনস্বাস্থ্য ও টেকসই উন্নয়নকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। খবর বিবিসির।
মহানগর বেইজিং এবং এর আশপাশে শিল্প উৎপাদনকাজে কয়লার ব্যবহারসহ দূষণে ভূমিকা রাখা কর্মকাণ্ডের মাত্রা কমানোর লক্ষ্যে চীনকে এই ঋণ দেওয়া হচ্ছে। উঠতি শিল্পোন্নত দেশ চীন এখন বিশ্বের সবচেয়ে দূষণকারী দেশ হিসেবে পরিচিত। মূলত বেইজিং এবং এর পাশের হেবিয়ে ও তিয়ানজিন এলাকার দূষণ মোকাবিলার কথা মাথায় রেখেই এই ঋণ দিচ্ছে এডিবি। ওই অঞ্চলে ১০ কোটির বেশি মানুষের বাস।