সমকামী ক্লাবে হামলাকারী কে এই ব্যক্তি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৈশক্লাবের বাইরে অবস্থান নিয়েছে পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। ছবি: এএফপি
নৈশক্লাবের বাইরে অবস্থান নিয়েছে পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর ‘পালস ক্লাব’ নামে সমকামীদের নৈশ ক্লাবে হামলাকারী বন্দুকধারীও গুলিতে নিহত হয়েছেন। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই হামলাকারীর নাম ওমর মাতিন। তাঁর জন্ম আফগানিস্তানে। খবর এএফপি, সিএনএন ও বিবিসি অনলাইনের।

মার্কিন পুলিশ বলছে, কি কারণে হামলা তা জানা যায়নি। ওমরের বাবা বলেছেন, এ হামলার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। নৈশ ক্লাবের এ হামলাকে ‘স্পষ্টতই সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন ফ্লোরিডার গভর্নর রিক স্কট। এক সংবাদ সম্মেলনে রিক বলেন, এ হামলা ‘স্পষ্টতই সন্ত্রাসী হামলা।’
শনিবার দিবাগত রাতে অরল্যান্ডোর ওই ক্লাব যখন জমজমাট, তখন ক্লাবে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন ওমর। তাঁর হাতে ছিল একটি রাইফেল আর একটি হ্যান্ডগান। আচমকা গুলির শব্দে অনেকেই প্রাণ বাঁচাতে নৈশ ক্লাব থেকে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালান।

অরল্যান্ডো পুলিশ বিভাগ টুইটারে এই হেলমেটের ছবি দিয়েছে। নৈশক্লাবে হামলাকারীর সঙ্গে গুলি বিনিময়ের সময় এক পুলিশ কর্মকর্তার মাথায় থাকা এই হেলমেটে গুলি লাগে। ওই কর্মকর্তা অক্ষত রয়েছেন। ছবি: এএফপি
অরল্যান্ডো পুলিশ বিভাগ টুইটারে এই হেলমেটের ছবি দিয়েছে। নৈশক্লাবে হামলাকারীর সঙ্গে গুলি বিনিময়ের সময় এক পুলিশ কর্মকর্তার মাথায় থাকা এই হেলমেটে গুলি লাগে। ওই কর্মকর্তা অক্ষত রয়েছেন। ছবি: এএফপি

অরল্যান্ডো পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত রাতে এ হামলার তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে হত্যা করেন। ওই হামলাকারীর নাম ওমর মাতিন। তাঁর জন্ম ১৯৮৬ সালে। আফগান বংশোদ্ভূত ২৯ বছর বয়সী ওমরের বাড়ি ফ্লোরিডায় পোর্ট সেন্ট লুইসে। কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে, ওই নৈশ ক্লাবে তাণ্ডব চালানোর একপর্যায়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওমর।
মার্কিন পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হচ্ছে, আফগান বংশোদ্ভূত ওমর কী উদ্দেশ্যে এমন ভয়ংকর হামলা চালাল, তা এখনো স্পষ্ট নয়। কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন এর পেছনে রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

হামলার সঙ্গে ধর্মের সম্পর্ক নেই
ওমর মাতিনের বাবা মীর সিদ্দিক আজ রোববার মার্কিন গণমাধ্যম এনবিসিকে বলেন, তিনি বিশ্বাস করেন সমাকামীর প্রতি ঘৃণা থেকেই তার ছেলে এ কাজ করেছে। ধর্মের কারণে ওমর এ কাজ করেননি। মীর সিদ্দিক বলেন, ‘এ হামলার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।’ তিনি বলেন, তাঁর ছেলে ওমর সম্প্রতি পরিবার নিয়ে মিয়ামি গিয়েছিল। সেখানে সমকামীদের আলিঙ্গন ও চুমু খাওয়া দেখে বেশ আহত হন ওমর। স্ত্রী ও ছোট সন্তানের সামনে এ ঘটনায় ওমর ক্ষুব্ধ হন।
অারও পড়ুন :-