বিয়ের ছবি জমা দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার
বিয়ের নানা অনুষঙ্গ নিয়ে আবারও আয়োজিত হতে যাচ্ছে বিয়ে উৎসব। আগামী ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিসে এই উৎসব হবে। উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে ৷
‘বিয়ের বাজার দেশেই’—এই প্রতিপাদ্যে বিয়ে উৎসবের আয়োজক প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশা ও ইউনিলিভারের ব্র্যান্ড আয়ুশ।
বিয়ে উৎসবের বর্ণিল এই আয়োজন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে ৷
বিয়ে উৎসবের অন্যতম আকর্ষণ বিয়ের আলোকচিত্র প্রতিযোগিতা ৷ ‘আমাদের ছবিই সেরা’ শিরোনামের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা তিন যুগল জিততে পারেন ঢাকা-থাইল্যান্ড-ঢাকা, ঢাকা-নেপাল-ঢাকা বা ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট ৷
পুরস্কার পাওয়া তিনটি ছবি ছাপা হবে প্রথম আলো, নকশা ও প্রথম আলো ডটকমে।
আপনাদের বিয়ের অনুষ্ঠানের যেকোনো ছবিই পাঠাতে পারবেন। সেটি পানচিনি, গায়েহলুদ, বিয়ে, বউভাত—বিয়ের যেকোনো পর্বেরই হতে পারে। এক দম্পতি শুধু একটি ছবিই পাঠাতে পারবেন। সেই দম্পতি প্রতিযোগী হিসেবে বিবেচিত হবেন।
অনলাইন সাবমিশনের ক্ষেত্রে ছবির আকার হবে সর্বোচ্চ ২ মেগাবাইট।
অনলাইনে ছবি সাবমিট করতে হলে ছবির সঙ্গে দম্পতির নাম, ঠিকানা, ফোন নম্বর, পেশা, বিয়ের তারিখ, আলোকচিত্রীর নাম (যদি থাকে) ইত্যাদি অবশ্যই থাকতে হবে।
ছবি পাঠানোর শেষ সময় ১৪ ডিসেম্বর ২০১৮।
জমা পড়া ছবি থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ছবিগুলোর জন্য ভোট নেওয়া হবে অনলাইনে। অনলাইনের ভোট ও বিচারকমণ্ডলীর রায়ে তিন বিজয়ী নির্বাচন করা হবে।
পুরস্কার
প্রথম পুরস্কার: দম্পতির জন্য ঢাকা-থাইল্যান্ড-ঢাকা বিমান টিকিট
দ্বিতীয় পুরস্কার: দম্পতির জন্য ঢাকা-নেপাল-ঢাকা বিমান টিকিট
তৃতীয় পুরস্কার: দম্পতির জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট।