ওয়াশিংটন ডিসি বইমেলা ৩০ জুন

‘বিশ্বজুড়ে বাংলা বই’—এই স্লোগান নিয়ে আমরা বাঙালি ফাউন্ডেশনের ব্যানারে ও ওয়াশিংটনের সাহিত্য অনুরাগী ব্যক্তিদের উদ্যোগে আগামী ৩০ জুন নোভা এনান্ডেল ক্যাম্পাসে ওয়াশিংটন ডিসি বইমেলার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে ৮ এপ্রিল সন্ধ্যায় ভার্জিনিয়ার স্প্রিং ফিল্ডে এক সূচনা অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি বইমেলা ২০১৮-এর ঘোষণা দেন আয়োজকেরা। মনোজ্ঞ এই সাংস্কৃতিক সন্ধ্যার শুরুতে আয়োজকেরা উপস্থিত দর্শক শ্রোতাদের কাছে বইমেলার খসড়া অনুষ্ঠানমালা তুলে ধরেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার আগের সব বইমেলার চেয়ে এই বইমেলা একটু ভিন্ন আঙ্গিকে হবে। এই বইমেলার মূল লক্ষ্য হচ্ছে উত্তর আমেরিকা ও বাংলাদেশের বাইরে বসবাসকারী প্রবাসী বাঙালি লেখকদের লেখার সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে দেওয়া। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য স্থানীয় লেখকদের সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কবি-সাহিত্যিকেরা আসবেন বলে জানানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশের প্রধান কয়েকটি প্রকাশনা সংস্থা এবং বই বিক্রি প্রতিষ্ঠানও অংশ নেবে এই মেলায়।
ডিসি বইমেলার প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আসছেন কবি হেলাল হাফিজ। ওয়াশিংটন ডিসি বইমেলার আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার।
সূচনা অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি বইমেলা কমিটির পক্ষ থেকে আমেরিকা ও কানাডায় বসবাসকারী লেখকদের অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। আগ্রহীদের তথ্য এবং অন্যান্য অনুসন্ধানের জন্য ডিসি বইমেলার ওয়েবসাইট (www.dcboimela.com) দেখতে
ই-মেইলে ([email protected]) যোগাযোগ করতে বলা হয়েছে।