রাজায় রাজায় যুদ্ধ

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কেলেঙ্কারির ঘটনার পর মার্ক জাকারবার্গের তীব্র সমালোচনা করেন অ্যাপলের টিম কুক। গতকাল সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে কুকের বক্তব্যের পাল্টা সমালোচনা করেন জাকারবার্গ
টিম কুক
টিম কুক



আমি কখনো এমন পরিস্থিতিতেই পড়তাম না
টিম কুক
সিইও, অ্যাপল

মার্ক জাকারবার্গের অবস্থায় থাকলে ব্যবহারকারীর নিরাপত্তা নিয়ে কী করতেন টিম কুক? প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। উত্তরে জাকারবার্গের তীব্র সমালোচনা করতে ছাড়েননি। ফেসবুকের জন্য বিশেষ আইন প্রণয়নের প্রস্তাবও দেন। পরে যোগ করেন, ব্যবহারকারীরা যদি আমাদের পণ্য হতো তাহলে অনেক অর্থ আয় করতে পারতাম। তবে আমরা তা না করার সিদ্ধান্ত নিয়েছি।

মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ

সত্যের সঙ্গে কোনো মিল নেই
মার্ক জাকারবার্গ
সিইও, ফেসবুক

ভক্স সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে টিম কুকের মন্তব্যের পাল্টা সমালোচনা করেন মার্ক জাকারবার্গ। বলেন, ‘যে গ্রাহক অর্থ পরিশোধ করে না তাঁর প্রতি আমরা যত্নশীল হই না-আমার মনে হয় এমন যুক্তির সঙ্গে সত্যের কোনো মিল নেই। আপনি যদি এমন কোনো সেবা দিতে চান যা পৃথিবীর সবাইকে যুক্ত করে, তবে অনেক মানুষ পাবেন যাদের সে সেবার জন্য মূল্য পরিশোধের সামর্থ্য নেই। এ ক্ষেত্রে বিজ্ঞাপন-সমর্থিত ব্যবসায়িক মডেল একমাত্র যুক্তিসম্মত মডেল, যা এ ধরনের ব্যবসা সমর্থন করতে পারে।’

এমানুয়েল মাখোঁ
এমানুয়েল মাখোঁ

অ্যালগরিদমগুলোর প্রক্রিয়া স্বচ্ছ করতে আমরা সবাই মিলে চাপ দেব
এমানুয়েল মাখোঁ
প্রেসিডেন্ট, ফ্রান্স

ওয়্যার্ড সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেটনির্ভর প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রযুক্তির কারিগরি দিকগুলো সম্পর্কে জনগণকে আরও স্বচ্ছ ধারণা দিতে হবে।