৯ অনলাইন সাইটে কেনাকাটায় ছাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়টি অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে শুরু হয়েছে ‘অনলাইন শপিং ফেস্টিভাল’ নামে অনলাইন কেনাকাটার এক উৎসব। ১৫ আগস্ট থেকে শুরু এক মাসের এ উৎসবে অনলাইন কেনাকাটায় ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতা।
এসএসএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেমেন্ট টেকনোলজি নেটওয়ার্ক ভিসা ও এসএসএল কমার্জের যৌথ উদ্যোগে তাদের সহযোগী ই-কমার্স সাইটগুলোতে এ ছাড় পাওয়া যাবে। ভিসা কার্ড গ্রাহকেরা এ ছাড় পাবেন।
আজকের ডিল, বাগডুম ডটকম, ইজি ডটকম ডটবিডি, ফুডমার্ট, হাংরি নাকি, গোজায়ান, প্রিয়শপ, শাদমার্ট ও রকমারি ডটকমে ছাড় পাওয়া যাবে। বিস্তারিত জানা যাবে www.sslcommerz.com/visa ঠিকানায়।