অনলাইন কেনাকাটায় এখন মিষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে কেনাকাটা বাড়ছে। মানুষ এখন অনলাইনে নানা জিনিস কিনছে। অনলাইনে কেনাকাটার ধরনও বাড়ছে। মানুষ এখন অনলাইনে মিষ্টি কিনছে। অনলাইনে মিষ্টি বিক্রির ক্ষেত্রে ক্ষীরমোহন ডটকম এখন পরিচিত নাম। ক্ষীরমোহন ডটকমের (www.khirmohon.com) প্রধান নির্বাহী রূপম রাজ্জাক বলেন, তথ্যপ্রযুক্তির যুগে এখন সবাই ঘরে বসে দেশের বিভিন্ন এলাকার বিখ্যাত খাবার পেতে চান। এই চাহিদা মেটাতে যাত্রা শুরু করেছে ক্ষীরমোহন ডটকম। কুড়িগ্রামের উলিপুরের মিষ্টান্ন ক্ষীরমোহন এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। রাজধানীর মধ্যে অনলাইনে এ মিষ্টির ফরমাশ দিলে ২৪ ঘণ্টার মধ্যে পৌঁছে দিচ্ছে ক্ষীরমোহন ডট কম। বিজ্ঞপ্তি।