রোজার সময় যে অ্যাপগুলো কাজে লাগবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান ক্যালেন্ডার ২০১৯
পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের সুবিধার জন্য অ্যাপটি বানানো হয়েছে। অ্যাপটির মাধ্যমে আপনি চাইলেই বাংলাদেশের যেকোনো জেলার সাহ্রি ও ইফতারের সময়সূচি জানতে পারবেন।
অ্যাপে প্রতিদিনের সাহ্রির শেষ সময় ও ইফতারের সময়সূচি অ্যালার্ম আকারে পাওয়া যাবে। আরও আছে রমজান সম্পর্কিত বিভিন্ন দোয়া, হাদিস ইত্যাদি।
নামানোর ঠিকানা:
http://bit.ly/2IZk6tk

মাহে রমজান ২০১৯
এই অ্যাপে ১৪৪০ হিজরি সালের রমজান মাসের সাহ্রি ও ইফতারের সময়সূচি আছে। সঙ্গে আছে সাহ্রি ও ইফতারের আগে পুশ আকারে দেওয়া বিজ্ঞপ্তির (নোটিফিকেশন) সুবিধা। রোজার নিয়ত এবং ইফতারের দোয়া, তাসবিহ এবং আল্লাহর ৯৯টি নামও পাওয়া যাবে এতে। অ্যাপের নকশাও বেশ নজরকাড়া।
নামানোর ঠিকানা:
http://bit.ly/2Y5h6Ps
