ঈদে ল্যাপটপে উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে নতুন ল্যাপটপের সঙ্গে বিশেষ উপহার ঘোষণা করেছে মার্কিন প্রযুক্তি ব্র্যান্ড আইলাইফ। আইলাইফের জনপ্রিয় ‘জেডএয়ার’ মডেলের ল্যাপটপ অনলাইনে ফরমাশ দেওয়া যায়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ল্যাপটপে সঙ্গে ৩২ জিবি পেনড্রাইভ, ওয়্যারলেস মাউস, ল্যাপটপ কুলার প্রভৃতি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান রায়ান্সের শোরুমগুলোতে এ অফার পাওয়া যাবে।
জেডএয়ার ল্যাপটপে রয়েছে জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, ১৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ইন্টেল কোয়াড কোর প্রসেসর। ১.২ কেজি ওজনের ল্যাপটপটিতে ৭-৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
এটি অনলাইনে এ ঠিকানায় (http://ryans.id/i-Life-Laptops) ফরমাশ দেওয়া যাবে। এর সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে প্রতিষ্ঠানটি।