দুই পর্দাই যখন চল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় বসবে অ্যাপলের সফটওয়্যার নির্মাতাদের সম্মেলন। নিয়ম অনুযায়ী আলোচনার বিষয়বস্তু সফটওয়্যার হলেও অ্যাপলের ভবিষ্যৎ ডিভাইস নিয়েও ধারণা পাওয়া যাবে। এদিকে তাইওয়ানের তাইপেতে চলছে কম্পিউটার মেলা কম্পিউটেক্স। একদিক থেকে দেখলে এই মেলা মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের মেলা। এতেও আগামীর কম্পিউটারের পূর্বাভাস পাওয়া গেল। ছবির এই কৃত্রিম ল্যাপটপটি তৈরি করা হয়েছে আসুসের ডুয়েল স্ক্রিন ল্যাপটপের আদলে। বলা যেতে পারে এবারের কম্পিউটেক্স মেলার সবচেয়ে দৃষ্টিনন্দন পণ্য হলো আসুস জেনবুক প্রো ডুয়ো মডেলের ল্যাপটপটি।