দেশে পরিবেশক নিয়োগ দিল টিমভিউয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিমভিউয়ার সফটওয়্যার উদ্বোধন
টিমভিউয়ার সফটওয়্যার উদ্বোধন

দূরে বসে কম্পিউটারে সঙ্গে যুক্ত হওয়ার সফটওয়্যার টিমভিউয়ার। সম্প্রতি বাংলাদেশে নিজেদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে দেশে পরিবেশক নিয়োগ দিয়েছে তারা। দেশের প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. টিমভিউয়ারের পরিবেশক হিসেবে কাজ করবে।

টিমভিউয়ারের ভারত ও দক্ষিণ এশিয়া বিভাগের ব্যবসা বিভাগের প্রধান ক্রুনাল প্যাটেল বলেন, বাংলাদেশে রিসেলার এবং পার্টনার নেটওয়ার্কের মাধ্যমে টিমভিউয়ার সফটওয়্যার পরিবেশনের কাজ শুরু হচ্ছে। এ উপলক্ষে দেশে পরিবেশক নিয়োগ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিমভিউয়ারের চ্যানেল সেলস ব্যবস্থাপক কুলদীপ ইয়ানি, স্মার্ট টেকনোলজিসের চ্যানেল সেলস পরিচালক মুজাহিদ আলবেরুনী, বিপণন ও যোগাযোগ ব্যবস্থাপক মাহফুজুর রহমান, টিমভিউয়ার পণ্য ব্যবস্থাপক মোহাইমেনুল ইসলাম প্রমুখ।