ভিভোর নতুন ফোন বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিভো ওয়াই৩০
ভিভো ওয়াই৩০

দেশের বাজারে নতুন স্মার্টফোন মডেল ‘ওয়াই৩০’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড ভিভো। ভিভো ওয়াই৩০–এর ডিসপ্লেটি ৬ দশমিক ৪৭ ইঞ্চির। ভিভো ওয়াই৩০ পরিচালিত হচ্ছে ফানটাচ ওএস১০ অপারেটিং সিস্টেমে। সঙ্গে আছে টাইপ-সি ইসএসবি পোর্ট।

ভিভো ওয়াই৩০–এর ব্যাটারি ৫০০০ এমএএইচ। ফোনের র‍্যাম ৪ ও রম ৬৪ জিবি। ভিভো ওয়াই৩০–এর সামনে একটি এবং পেছনে চারটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। সামনের ক্যামেরাটি ৮ এমপির এবং পেছনের ক্যামেরাগুলো যথাক্রমে ১৩, ৮, ২ ও ২ এমপির।

ভিভোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের ওয়াই ৩০ মডেলের স্মার্টফোনটির দাম ১৭ হাজার ৯৯০ টাকা।